এবারের বাংলা একাডেমি পুরস্কারে নাটকের জন্য কাউকে খুঁজে না পাওয়ার বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অ্যাসিসট্যান্ট ডিরেক্টর অনন্ত মাহফুজ।
পুরস্কার পাওয়ার যোগ্য হিসেবে তিনি তুলে ধরেছেন নাট্যকার মলয় ভৌমিকের নাট্যাঙ্গনে সরব উপস্থিতি ও অবদানের কথা।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন,’মলয় ভৌমিক বাংলাদেশের অন্যতম নাট্যকার, নাট্যনির্দেশক এবং নাট্যসংগঠক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন যুগ ধরে নিজের প্রতিষ্ঠিত অনুশীলন নাট্যদলের সংগে যুক্ত আছেন। তার লিখিত প্রকাশিত ও অপ্রকাশিত নাটকের সংখ্যা ২৪। তার উল্লেখযোগ্য নাটকগুলো হল:
ভুঁই
গরু
শতগ্রন্থি
প্রতিপক্ষ
বিবি আলীর ভোট
শবব্যবচ্ছেদ
চৌরাস্তা
বহে প্রান্তজন
দায়দায়িত্ব
ভাবমূর্তি

সুনাগরিকের সন্ধানে
তূণ (যৌথ রচনা)
ঘের
সংক্রমণ
ভুমিকন্যা
হত্যার শিল্পকলা
উত্তরখনা
দণ্ড
জাগরণের পালা
দুর্জন বর্জন
বকবকি বেগম (শিশুতোষ নাটক)
আমি রানা ভাই বলছি (শিশুতোষ নাটক)
এ ছাড়া নাটক নির্দেশনা দিয়েছেন প্রায় ৩৪টি। নাটক বিষয়ে তার অসংখ্য লেখা ছাপা হয়েছে দেশি-বিদেশি পত্রপত্রিকায়। অথচ বাংলা একাডেমি নাকি নাটকে পুরস্কার দেওয়ার মানুষ পাচ্ছে না। মলয় ভৌমিককে এবারের বাংলা একাডেমির পুরস্কার দেওয়ার দাবি জানাই।’







