বিনোদন

নাটকে বিষচন্দ্রিমা’র গল্প বলবেন তরুণ নির্মাতা লিখন

তিনজন মানুষ নাটকের দৃশ্যে আলোচনা করছেন, এক নারী ও দুই পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের এই দৃশ্যে একজন নারী ও দুই পুরুষ গভীর আলোচনা করছেন, একটি ঘরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মিত হলো রোমান্টিক থ্রিলার গল্পের নাটক ‘বিষচন্দ্রিমা’। যেখানে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাসার ও রুকাইয়া জাহান চমক। আরও দুই চরিত্রে আছেন নাজমুস সাকিব এবং ক্রিশ্চিয়ানো তন্ময়।

‘বিষচন্দ্রিমা’ পরিচালনা করেছেন সাজিদ হাসান লিখন। গল্প চিত্রনাট্য তারই। এটি লিখনের প্রথম নির্দেশিত নাটক। এর আগে তিনি কয়েকটি ওভিসি নির্মাণ করেছেন।

তিনি জানালেন, প্রথম নাটকে কাজের অভিজ্ঞতা বেশ সুখকর। তার কথা, প্রত্যাশার চেয়ে বেশি।

নাটকে বিষচন্দ্রিমা’র গল্প বলবেন তরুণ নির্মাতা লিখনসাজিদ হাসান লিখন বলেন, পরিচালনা করা অনেক দায়িত্বের ব্যাপার। সবকিছু গুছিয়ে কাজ করতে হয়। তবে নির্বাহী প্রযোজক যদি অনুগত থাকে কাজ সহজ হয়। দুদিনে শুটিং করেছি। অভিনেতা অভিনেত্রী প্রত্যাশার চেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন।

নবীন এই নির্মাতার ভাষ্য, বুঝিয়ে দেয়ার পরে শিল্পীরা নিজেরা আরও ভালো করে কাজ করেছেন। দৃশ্যগুলো একাধিকবার নিলে কেউ বিরক্ত হননি। তাছাড়া ডিওপি ফুয়াদ বিন আলমগীর ভীষণ আন্তরিক ছিলেন। এতে করে ‘বিষচন্দ্রিমা’ শেষ করতে সহজ হয়েছে। সবচেয়ে আনন্দের হচ্ছে, যিনি প্রযোজনা করেছেন তিনি নতুন হিসেবেও আমার উপর বিশ্বাস রেখেছেন।

দাম্পত্য জীবনে পরস্পরকে সময় দেয়া, বিভিন্ন বোঝাপড়া ও তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ নিয়েই ‘বিষচন্দ্রিমা’র গল্প। পরিচালক বলেন, গল্প বেশি জানাতে চাই না। পুরোটা দেখলে দর্শক থ্রিল স্বাদ পাবেন। পরবর্তীতে এর সিক্যুয়াল করার ইচ্ছে রয়েছে।

নাটকে বিষচন্দ্রিমা’র গল্প বলবেন তরুণ নির্মাতা লিখনপরিচালক জানান, মধুচন্দ্রিমার কথা কমবেশি সবাই জানেন। কিন্তু ‘বিষচন্দ্রিমা’ কেমন হতে পারে সেটি নাটকটি দেখলে বোঝা যাবে। অনেক দর্শক গল্পটি নিজেদের সঙ্গে সম্পৃক্ত করতে পারবে। গল্পের সঙ্গে অবশ্যই নামের স্বার্থকতা রয়েছে।

আগস্টের শেষ সপ্তাহে নগরীর উত্তরার বিভিন্ন লোকেশন চিত্রায়িত ‘বিষচন্দ্রিমা’ নাটকটি ইউটিউবে নয়, দেখা যাবে ওটিটি-তে।

৩০ মিনিটের ‘বিষচন্দ্রিমা’ প্রসঙ্গে পরিচালক বলেন, গল্প ও চরিত্রের প্রয়োজনে কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে রয়েছে যা ইউটিউবের ধরাবাঁধা নিয়মের বাইরে। এজন্যই ওটিটিতে দেব। অক্টোবরে যে কোনো দেশীয় ওটিটিতে ‘বিষচন্দ্রিমা’ প্রকাশিত হতে পারে।

বিষয়:ওটিটি খাইরুল বাশার নাটক রুকাইয়া জাহান চমক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…