বিনোদন

নাটকের রিয়াজকে নিয়ে মুগ্ধ দর্শক

নাটকের দৃশ্যে দুই অভিনেতা, এক নারী ও এক পুরুষ, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের দৃশ্যে দুই অভিনেতা, এক নারী ও এক পুরুষ, নাটকের দৃশ্য, নাটকের নাম ও নির্মাতার নাম উল্লেখ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমায় তারকা অভিনেতা ছিলেন চিত্রনায়ক রিয়াজ। অভিনয়ে ক্যারিয়ার শুরুর পর থেকে একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে সিনেমায় এখন আর নিয়মিত নন, তাই বলে অভিনয় থেকে দূরে নন। সময় সুযোগ পেলেই ছোট পর্দায় দেখা মেলে তার।

ঈদুল আযহাতেও ছোটপর্দায় পাওয়া গেল এই চিত্রনায়ককে। বিশ্বজিৎ দত্তের পরিচালনায় চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’-নামের নাটকে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে এই নাটকে দেখা গেছে শবনম ফারিয়াকে।

ঈদ আয়োজনে প্রিয় নায়ককে নতুন কাজে দেখতে পেরে আপ্লুত দর্শক ভক্তরা। বিশেষ করে টেলিভিশনে প্রচারের পর যখন নাটকটি ইউটিউবে দেয়া হয়, সেখানে রিয়াজের প্রশংসায় রীতিমত মুগ্ধতার ঢেউ!

মন্তব্যের ঘরে এক দর্শক লিখেছেন, অনেকদিন পর আবার রিয়াজ ভাইয়ের নাটক দেখলাম। খুবই ভাল লাগছে, আমরা চাই তিনি আরও কাজ করুন। খুব মিস করি তার অভিনয়।

মো. নুরুল আফসার নামের এক রিয়াজ ভক্ত লিখেছেন, হুমায়ুন আহমেদের অনবদ্য সৃষ্টি রিয়াজ। স্যারের নাটকগুলোতে যেমন ভালো অভিনয় করেছিলেন, ঠিক সেটা রিয়াজ এখনো ধরে রেখেছেন। ভালোবাসা অবিরাম রিয়াজ!

আমজাদ হোসেন নামের এক দর্শক লিখেছেন, বাংলা চলচ্চিত্রে রিয়াজকে আর দেখিনা তো তাই নাটকের অপেক্ষায় থাকি। কবে রিয়াজের নতুন নাটক আসবে! তাকে সিনেমাতেও দেখতে চাই।

বিষয়:চ্যানেল আই নাটক বিশ্বজিৎ দত্ত রিয়াজ শবনম ফারিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…