বিনোদন

নাটকপাড়ায় ভোটের হাওয়া

নাটকপাড়ায় ভোটের হাওয়া

নতুন বছরে নাটকপাড়ায় বইছে ভোটের হাওয়া, গতবছরে নির্মাতাদের নির্বাচনের পর এবার নির্বাচনী যুদ্ধে মাঠে নামছেন অভিনয়শিল্পীরা।

‘অভিনয় শিল্পী সংঘ’ নামে পুরনো একটি সংগঠনকে নতুন করে চাঙ্গা করতে বিভিন্ন পদে নির্বাচনে দাঁড়িয়েছেন টিভি নাটকের অভিনয়শিল্পীরা। আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট।

অভিনয়শিল্পী সংঘের  নির্বাচনে সভাপতি পদে দাঁড়িয়েছেন চারজন প্রার্থী। তারা হলেন, শহীদুজ্জামান সেলিম, শহিদুল আলম সাচ্চু, ডি এ তায়েব ও গোলাম মোস্তফা। এছাড়া বিভিন্ন পদের জন্য লড়াই করছেন আরও ৪৬ অভিনয়শিল্পী।নাটকপাড়ায় ভোটের হাওয়া

এরমধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, আজাদ আবুল কালাম, তারিন, তানভিন সুইটি, ইকবাল বাবু, শামস্ সুমন,  রফিকুল্লাহ সেলিম, জাহিদ হোসেন শোভন,আহসান হাবীব নাসিম, আনিসুর রহমান মিলন, বন্যা মির্জা,  তানিয়া আহমেদ, মীর সাব্বির, শাহরিয়ার নাজিম জয়, হিল্লোল, রওনক হাসান, নওশীন, জাকীয়া বারী মম, সিদ্দিকুর রহমান প্রমুখ।নাটকপাড়ায় ভোটের হাওয়াশুধুমাত্র অর্থসম্পাদক পদে প্রার্থী হয়েছেন তানিয়া আহমেদ। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

প্রসঙ্গত: ২০১৬ সালের ২১ জুলাই নাট্যনির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর প্রথম নির্বাচিত সভাপতি গাজী রাকায়েত আর সাধারণ সম্পাদক এস এ হক অলীক।

বিষয়:অভিনয় শিল্পী সংঘ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…