চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমদের জায়গা কোথায়?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৪২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার নাঈমের ছবি, মাঠে হাসিমুখে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈম ইসলাম

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর পর থেকেই কোলাহল মুক্ত হয়ে পড়েছে শের-ই-বাংলা স্টেডিয়াম। নারী ক্রিকেট দল ভারত সফরে, বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে অনূর্ধ্ব-১৯ দলের শেষ ক্যাম্প হবে ১ ডিসেম্বর থেকে। ব্যাট-বলের ঠুকঠাক আর ব্যস্ত পদচারণা তাই নেই বললেই চলে। হোম অব ক্রিকেটের এই নীরবতাই আবার অনুশীলনের সুযোগ করে দিয়েছে কয়েকজন ক্রিকেটারকে। কয়েকদিন ধরেই একাডেমি মাঠে এসে অনুশীলন করছেন এনামুল হক জুনিয়র, শামসুর রহমান শুভ, আলাউদ্দিন বাবু। মঙ্গলবার তাদের সঙ্গে যোগ হয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা নাঈম ইসলাম।

ঘরের ক্রিকেটের ওয়ানডে ও লংগার ভার্সনে দারুণ পারফরম্যান্স করে যাওয়া এনামুল ও নাঈম বিপিএলে দল পাননি। সেটা নিয়ে আক্ষেপ আছে। তবে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল খুঁজতে গিয়ে নিজের কাছে পিছিয়ে পড়তে চান না নাঈম, ‘বিপিএলে খেলতে পারলে ভাল হত। সুযোগ আসলে তা কাজে লাগানো যেত। কিন্তু এখন কি পাইনি আর কী পেলাম তা ভেবে লাভ নেই। যেভাবে খেলছি সেভাবেই খেলে যেতে চাই। এগুলো নিয়ে ভাবলে আরো ভেঙে পড়ব। এনসিএলের এক রাউন্ড বাকি, সেখানে কীভাবে ভাল খেলা যায় তার প্রস্তুতি নিচ্ছি।’

গত তিন বছরে চণ্ডিকা হাথুরুসিংহে নতুন ক্রিকেটারদের উপর বেশি ফোকাস করেছেন। বাংলাদেশের কোচের চাকরি থেকে ইস্তফা দিয়ে শ্রীলঙ্কার কোচ হওয়ার পথে হাথুরু। নতুন কোচ এলে উপেক্ষিতদের ভাগ্য খুলতে পারে কিনা এমন আলোচনাও চলছে! নাঈম অবশ্য অতশত ভাবছেন না, ‘নতুন কোচে এলে ভাল হতে পারে খারাপও হতে পারে। কিন্তু মানুষ কী করবে এটার জন্য যদি আমি অপেক্ষা করি, অন্তত আমার জন্য সেটি ভাল হবে না। আমি কী করতে পারি সেটাই যদি আমি করে চলি, সেটা আমার জন্য ভালই হবে।’

Banglabid

ভাল অবশ্য করেই যাচ্ছেন নাঈম। যেখানেই খেলছেন ব্যাটে রানের ফল্গুধারা। জাতীয় লিগের সবশেষ রাউন্ডেই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি (২১৬)। জাতীয় দলের ক্যাম্পে যদিও ডাক পড়ছে না বছর তিনেক। শুধু নাঈমই নন, তুষার ইমরান, অলক কাপালির মত অনেক ক্রিকেটারই জাতীয় লিগে ভাল খেলেও ব্রাত্য। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মা করেও জাতীয় দলে সুযোগ না পাওয়ার প্রভাব নিয়েও বললেন নাঈম।

‘যখন ভাল কাজ করবেন, অবশ্যই চাইবেন পুরস্কার হিসেবে কিছু পেতে। না পেলে অনুপ্রেরণা ধরে রাখা খুবই কঠিন হয়ে যায়। তারপরও বাস্তবতা মেনে নিতেই হবে। বাস্তবতার মুখোমুখি হতেই হবে। ‘এ’ দলের খেলা অনেক কম, জাতীয় দলের পর যে দ্বিতীয় দল হিসেবে যার অস্তিত্ব থাকার কথা। কিন্তু এইচপি দলই এখন ‘এ’ দল হয়ে যায়। সেখানে খেলোয়াড়দের একটা গ্যাপ থাকে সবসময়।’

বয়সভিত্তিক দল থেকে বের হওয়ার পর অন্য দেশের ক্রিকেটাররা জাতীয় দলে আসার আগ পর্যন্ত যে কাঠামোয় মধ্যে থাকে সেটি আমাদের দেশে কম বলেই মত নাঈমের।

Reneta

‘যদি ‘এ’ দলের নিয়মিত খেলা থাকত বা আরেকটা কিছু থাকত, আমাদের উন্নতির অনেক সুযোগ থাকত। বাইরের দেশে অনূর্ধ্ব-১৯ দল যখন হয়, বাংলাদেশের সঙ্গে অন্য দলের তেমন পার্থক্য থাকে না। কিন্তু বিদেশি যুব ক্রিকেটারটি যখন জাতীয় দলের হয়ে খেলে, আর বাংলাদেশের যুব খেলোয়াড়টি যখন জাতীয় দলে আসে, দুজনের মধ্যে পার্থক্য অনেক বেশি হয়ে যায়। এই পার্থক্য তৈরি হয় ওদের আর আমাদের কাঠামোগত পার্থক্যের কারণে। যদি আমাদের ‘এ’ দলের খেলা হত, এইচপির প্রোগ্রাম আরও বেশি হত, ওই গ্যাপটা কমে আসত।’

বিপিএল শেষেই জাতীয় লিগের শেষ রাউন্ড। বিসিবির কোচদের অনেকেই বিপিএলের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত। সময়টাতে শুভ, নাঈমদের ফিটনেস ও ফিল্ডিং নিয়ে কাজ করছেন হুমায়ুন কবীর শাহিন। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা এই লেগস্পিনার কোচ হওয়ার স্বপ্ন দেখছেন। বিসিবির লেভেল কোর্স না করলেও সতীর্থদের সহায়তা করার মধ্য দিয়ে কোচিংয়ে হাতেখড়ি হয়ে যাচ্ছে শাহীনের। এনাম, নাঈমদের চেয়ে বয়সে ছোট হলেও বাবা-মায়ের অসুস্থতার কারণে ছেড়ে দিয়েছেন খেলা। বয়সভিত্তিক দলে সাকিব-তামিম-মুশফিকদের সঙ্গে খেলেছেন শাহীন। তার ডাকে সারা দিয়ে ক্রিকেটাররাও দারুণ উৎসাহ নিয়ে নিজেদের শানিত করছেন জাতীয় লিগের শেষ রাউন্ডের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈম ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT