চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন নির্বাচকরা দায়িত্ব বুঝে নিচ্ছেন কবে, লক্ষ্য কী হাবিবুলদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন পেয়েছেন প্রধান নির্বাচকের দায়িত্ব। আগে দীর্ঘদিন সহকারী নির্বাচক হিসেবে কাজ করেছেন। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে জানালেন লক্ষ্যের কথা।

হাবিবুলের সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিফ চৌধুরি ও নাঈম ইসলাম। প্যানেলে আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত।

মঙ্গলবার গণমাধ্যমে হাবিবুল বললেন, ‘অবশ্যই এক্সাইটেড। এবছর বাংলাদেশের অনেক খেলা। বিশ্বকাপের বছর, সাথে দ্বিপাক্ষিক সিরিজ অনেক, বড় সিরিজ। ভালো খেলাটা জরুরি। ধারাবাহিকতা ধরে রাখাও অনেক জরুরি। নির্বাচকের কাজটা অনেক দায়িত্বের জায়গা। আশাবাদী, দেখা যাক, ভালো কাজ করব আশা করছি।’

Banglabid

‘এখন পর্যন্ত স্কোয়াড তারা (আগের নির্বাচক প্যানেল) দিয়েছে। আমরা পহেলা এপ্রিল থেকে জয়েন করব। (গাজী আশরাফ হোসেন) লিপু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। দুই বছর ধরে একটা প্ল্যান নিয়ে কাজ করছিলেন। তার ধারাবাহিকতাও জরুরি। সেটাকেই যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। বসেছিলাম নির্বাচকরা। সামনে আবার বসে কাজ বুঝে নেব। পুরোপুরি কাজ বুঝে নেব সামনের মাস থেকে।’

নির্বাচক প্যানেল নিয়ে হাবিবুল বলেছেন, ‘অভিজ্ঞতার সাথে তারুণ্যের ভালো মিশেল রয়েছে। হাসিবুল হোসেন শান্ত আগে থেকেই ছিলেন। নাঈম ইসলাম অনেকদিন ধরে খেলছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে অনেক খেলেছেন। জাতীয় দলের বাইরে যারা খেলছেন তাদেরকে ভালোভাবে দেখাটাও জরুরি। নাঈম অনেকদিন ঘরোয়া ক্রিকেট খেলেছেন, সেখানে ভালো ইনপুট আমরা পেতে পারব। নাদিফ চৌধুরী জুনিয়র লেভেলে কাজ করেছেন, ঘরোয়াতে খেলেছেন। এটা ইতিবাচক। সবাই ক্রিকেটের সাথেই আছেন, ক্রিকেট নিয়েই আছেন, খেলোয়াড় নির্বাচনে এগুলো কাজে দেবে।’

লক্ষ্য নিয়ে হাবিবুল বললেন, ‘প্রাথমিক লক্ষ্য সরাসরি যেন বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি। সাথে পারফরম্যান্সে যেন ধারাবাহিকতা থাকে। যেহেতু এবছর অনেক খেলা। আমার মনে হয় লম্বা একটা গ্রুপ নিয়ে কাজ করতে হবে। ১৫ জনের দলের বাইরের গ্রুপটা নিয়ে কাজ করাটা জরুরি। এটা করতে পারলে আশা করি বেশি সমস্যা হবে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাঈম ইসলামবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসহাবিবুল বাশার
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT