বাংলাদেশ

নাইমুল আবরারের মৃত্যুতে কিশোর আলোর গাফিলতি তদন্ত করা হবে: তথ্যমন্ত্রী

সাদেক হোসেন খোকার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

নাইমুল আবরারের মৃত্যুতে কিশোর আলোর গাফিলতি তদন্ত করা হবে: তথ্যমন্ত্রী

ফাইল ফটো

রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুতে কিশোর আলোর গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন: আবরারের মৃত্যুর পরও স্কুল কর্তৃপক্ষ ও পরিবারকে না জানানো, সেই সাথে অনুষ্ঠান চালিয়ে যাওয়া, পরে ময়নাতদন্ত না করিয়েই দাফন করা, সব কিছু নিয়েই ধোঁয়াশা রয়েছে।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মত্যুতে গভীর শোক প্রকাশ করেন তথ্যমন্ত্রী। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

গত শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাসে কিশোর আলো আয়োজিত ‘লাভেলো কিআনন্দ’ অনুষ্ঠানে অংশ নেয় নাইমুল আবরার। অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে বিদ্যুৎস্পৃষ্টে সে গুরুতর আহত হয়। পরে আয়োজকরা তাকে উদ্ধার করে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিষয়:ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী নাইমুল আবরার সাদেক হোসেন খোকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…