চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণহীন দেহে সেই দেশে ফিরলেন তিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে পৌঁছেছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। আগের দিন বুধবার নিউইয়র্ক থেকে তার কফিন নিয়ে ঢাকার পথে রওনা হন পরিবারের সদস্যরা।

মুক্তিযুদ্ধের সময় গেরিলা বাহিনী ক্র্যাক প্লাটুনের এই বীরযোদ্ধার জানাজার নামাজ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য তার মরদেহ রাখা হবে।

জোহরের নামাজের পর নয়াপল্টনে দ্বিতীয় নামাজে জানাজার পর পর্যায়ক্রমে দক্ষিণ সিটি কর্পোরেশন, গোপীবাগের বাসভবন ও ধুপখোলা মাঠে জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

সোমবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাদেক হোসেন খোকার।

Reneta

কিডনির ক্যান্সারে আক্রান্ত খোকা দীর্ঘদিন ধরে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

তার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকরা যখন তার বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন, তখন জীবনের বাকি দিনগুলো প্রিয় জন্মভূমিতেই কাটাতে চেয়েছিলেন। শেষ ইচ্ছা ছিল, লড়াই করে পাওয়া দেশের মাটিতেই যেন মরতে পারেন। কিন্তু পাসপোর্ট জটিলতায় সেই ইচ্ছা আর পূরণ হয়নি।

সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং বিএনপি সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

নির্বাচনে জয়লাভ করে ২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাদেক হোসেন খোকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকামরদেহসাদেক হোসেন খোকাসিটি করপোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রদ্রিগোর হ্যাটট্রিকে রিয়ালের গোলবন্যা

পরবর্তী

ইকার্দিতে রক্ষা পিএসজির, ঘাম ঝরল জুভেন্টাসের

পরবর্তী

ইকার্দিতে রক্ষা পিএসজির, ঘাম ঝরল জুভেন্টাসের

মইন উদ্দীন খান বাদল মারা গেছেন

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT