ক্রিকেট

নাইটহুড পাচ্ছেন ক্লাইভ লয়েড

বিশেষ সম্মান পাবেন চার ইংলিশ ক্রিকেটার

নাইটহুড পাচ্ছেন ক্লাইভ লয়েড

নাইটহুড পাচ্ছেন ক্লাইভ লয়েড। দুইবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্য়াটসম্যানের মুকুটে যুক্ত হতে চলেছে এই পালক। স্যার গ্যারি সোবার্স, স্যার এভার্টন উইকস এবং স্যার ভিভিয়ান রিচার্ডসের পর ব্রিটেনের রানির হাত থেকে এই সম্মান পেতে চলেছেন লয়েড।

উইন্ডিজ ক্রিকেট বোর্ড টুইট করে লিখেছে, ‘অ্যারাইস স্যার ক্লাইভ। ক্রিকেটে অসামান্য় অবদানের জন্য় নতুন বছর নাইটহুড পেতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্লাইভ লয়েড।’

২২ বছর বয়সে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর লয়েড ১১০টি টেস্ট ম্য়াচ খেলেছেন। রান করেছেন ৭৫১৫। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ ও ১৯৭৯ সালে পরপর দু’বার বিশ্বকাপ জেতে।

কুইন্স নিউ ইয়ার্স অনার্স লিস্টে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী চার ক্রিকেটার বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন। ক্রিকেটের প্রতি তাদের সার্ভিসের জন্য়ই এই পুরস্কার দেয়া হচ্ছে। দেশকে প্রথমবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইয়ন মরগান পাবেন সিবিই (কমান্ডার অফ দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার), অলরাউন্ডার বেন স্টোকস পাচ্ছেন ওবিই (অফিসার অফ দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার), জো রুট ও জস বাটলার পাবেন এমবিই (মোস্ট এক্সিলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার)।

বিষয়:নাইটহুড খেতাবলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…