চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইটক্লাবে সেদিন কী ঘটেছিল জানালেন সুজান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে করোনা বিধি না মানায় নাইট ক্লাব থেকে গ্রেফতার হয়েছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান,ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং গায়ক গুরু রনধাওয়া সহ ৩৪ জন। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়েছেন সুজান। জানিয়েছেন সেদিন আসলে কী ঘটেছিল সেই প্রসঙ্গে।

সুজান বলেন, ‘রাত আড়াইটার দিকে হোটেল কর্তৃপক্ষ অতিথিদেরকে আরও তিন ঘণ্টা অপেক্ষা করার জন্য অনুরোধ করেছিলেন। আমরা ৬টার দিকে বের হওয়ার অনুমতি পাই। মিডিয়ায় বলা হয়েছে গ্রেফতার করা হয়েছে, বিষয়টি ভুল।’

সুজান মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বাইবাসীদের নিরাপদে রাখার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার জন্য।

গুরু রনধাওয়াও এক বিবৃতি দিয়েছেন এর আগে। তিনি বলেছেন, নাইট কারফিউ সম্পর্কে তিনি জানতেন না।

সিনিয়র পুলিশ ইন্সপেক্টর এস মানি মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আড়াইটার দিকে অভিযান চালানো হয় ড্রাগনফ্লাই ক্লাবে। আমরা দেখতে পাই অতিথিরা করোনা বিধি মানছিলেন না। তারা মাস্ক পরেননি এবং সামাজিক দূরত্বও বজায় রাখেননি। আমরা ৩৪ জনকে গ্রেফতার করি, তাদের মাঝে ৭ জন স্টাফ মেম্বার ছিলেন। তাদের মাঝে নারী সেলিব্রেটিও ছিলেন। আমরা তাদের গ্রেফতার করিনি। নোটিশ দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

Reneta

সোমবার করোনার জন্য রাতে কারফিউ জারি করেছিল মহারাষ্ট্র সরকার। ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছিল। নতুন বছর এবং বড়দিনকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি সামাল দিলে এই নিয়ম জারি করা হয়েছিল। কিন্তু নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। সেই জন্যই গ্রেফতার করা হয় তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুরুনাইটক্লাববাদশাসুজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT