নষ্ট ইঞ্জিন নিয়ে মালিবাগে আটকা চট্টগ্রামগামী ট্রেন

ইঞ্জিন নষ্ট হয়ে মালিবাগ ফ্লাইওভারের নিচে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা-৬৮ নামের একটি ট্রেন আটকা পড়ে আছে। এ ঘটনায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ট্রেন থেমে থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এর ফলে কমলাপুর থেকে কোন ট্রেন চলাচল করতে পারছে না।
ইঞ্জিন থেকে তেলও রাস্তায় ছড়িয়ে পড়ছে। ইঞ্জিনের কুলার ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় এ অবস্থা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







