চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাইনান্স ক্লাবের ব্যতিক্রমী পথচলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

২০১৪ সালের আগস্ট মাস থেকেই নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাইনান্স ক্লাব অন্য সব ক্লাবগুলোর মধ্যে সর্বাধিক উন্নতির ধারা বজায় রেখে এগিয়ে চলেছে। ক্লাবের মেম্বারদের সফলভাবে বেড়ে ওঠার জন্য প্রতিনিয়ত সেমিনার, ওয়ার্কশপ এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যকলাপের ব্যবস্থা করা হয়। ৩টি মেজর এম.ডি.পি রয়েছে।  তার মধ্যে একটি হচ্ছে “পেনফাইট” যা মূলত লিখন এবং উপস্থাপনা ভিত্তিক প্রতিযোগিতা। এরপর “রেভ আপ” হচ্ছে একটি আদর্শ পর্যায় ব্যবসায় ভিত্তিক প্রতিযোগিতা। তৃতীয় হলো “এনলিভেন”,একটি উদ্যোক্তাভিত্তিক প্রতিযোগিতা। জেনারেল মেম্বার, সাব এক্সিকিউটিভ, এমনকি এক্সিকিউটিভ মেম্বাররাও এ সকল প্রোগ্রামে সারা বছর নিজেদের ঝালাই করে নেন।

এছাড়াও বছর জুড়ে ৩টি ইভেন্টের আয়োজন করা হয়। প্রথমটি হলো এক্সেলসিওর, এটি মাইক্রোসফট এক্সেল ভিত্তিক প্রতিযোগিতা। এটি একটি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা। বিবিএ গ্রাজুয়েট শিক্ষার্থীদের মাইক্রোসফট এর দক্ষতা থাকা আবশ্যকীয়। তাই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অপটিমিটি হলো দেশের প্রথম বিনিয়োগ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা ভিত্তিক প্রতিযোগিতা। এরপর আছে প্রধান ইভেন্ট “ব্লুপ্রিন্টস” একটি অন্যতম ফাইন্যানিসয়াল মডেলিং প্রতিযোগিতা, যা বিবিএ এবং ফাইন্যান্স গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত।

অপটিমিটি বিনিয়োগের সঠিক ব্যবহার এবং পোর্টফোলিও গঠনের মাধ্যমে ঝুঁকি এড়িয়ে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষা দেয়া অপটিমিটি প্রতিযোগিতার মূল লক্ষ্য। প্রতিযোগিতাটিতে টাইটেল স্পনসর হিসেবে থাকছে “ওয়ালটন ল্যাপটপ”। কো স্পনসর হিসেবে থাকছে “সিটি ব্যাংক” ও “মার্কেনটাইল ব্যাংক”। এছাড়া এসোসিয়েটেড পার্টনার হিসেবে থাকছে “গোলড মার্ক বিস্কিট” ও “ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড” ।

গতবছর অপটিমিটি স্বনামধন্য ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ এরও বেশি দল অংশ নিয়েছিলো। গত ২৯ জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছিলো। সারাদেশে ২০টি বিশ্ববিদ্যালয়ে রোডশো আয়োজন করার পর নিবন্ধন প্রক্রিয়া চলেছে ২৯ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত। অনলাইন বিকাশ এবং অফলাইন ছাড়াও অন স্পট নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছিলো। অংশ নেয় ১৩০ টি দল।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে তিনটি ধাপে। প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ অতিক্রমকারি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে চূড়ান্ত পর্যায়ে। একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২ অথবা ৪ সদসের শিক্ষার্থীর দল অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। প্রতিটি ধাপের আগে একটি করে কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালাগুলো থেকে অংশগ্রহণকারী ফিন্যান্স বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের থেকে ফিন্যান্স সম্পর্কে জানার সুযোগ পাবে। ১ম পর্ব অনুষ্ঠিত হয় অনলাইনে। ২য় পর্বে থাকবে কেস সল্ভিং এবং প্রেজেন্টেশন। চূড়ান্ত পর্বে থাকবে ক্রিটিকাল কেস সল্ভিং এবং প্রেজেন্টেশন।

১ম পর্বের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৪ আগস্ট। এই অনুষ্ঠিানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ই পি এল স্টক ব্রোকারেজ লিঃ এর গবেষকব মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাকিব চৌধুরী ও আহমেদ জাকি খান এবং অপটিমিটি সিজন ১ এর বিজয়ী মোঃ মাহিরুল কুদ্দুস।

Reneta

প্রতিযোগিতাটিতে বিজয়ী দল পাচ্ছে ১ লাখ টাকা এবং প্রথম ও দ্বিতীয় রানার আপ পাচ্ছে যথাক্রমে ৬০ হাজার টাকা ও ৪০ হাজার টাকা। গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT