চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়াঙ্কাকে কী উপহার দিলেন মোদি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪ ডিসেম্বর মঙ্গলবার প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। বর-কনে দুজনের জন্যই বিশেষ উপহার নিয়ে এসেছেন তিনি।

স্টেজে উঠেই প্রিয়াঙ্কা এবং নিকের হাতে দুটি লাল গোলাপ দিয়েছেন মোদি। বিয়ের উপহার হিসেবে তাদের জন্য এই গোলাপ এনেছেন তিনি। এর আগে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার বিয়েতে গিয়েও লাল গোলাপ উপহার দিয়েছিলেন মোদি।

২৪ নভেম্বর প্রিয়াঙ্কা এবং নিক বিয়ের দাওয়াতের কার্ড নিয়ে মোদির সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিলেন। দেখা হয়নি, তবে কার্ড রেখে এসেছিলেন।

দিল্লির তাজ প্যালেসে হোটেলে প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের রিসেপশনের জমকালো আয়োজন করা হয়েছে। রিসেপশনে উপস্থিত ছিলেন সেলব্রিটি থেকে শুরু করে রাজনৈতি ব্যক্তিত্বরা। নিক-প্রিয়াঙ্কার রিসেপশনের ডেকোরেশন ছিল খুব ছিমছাম। নজর কেড়েছে দুজনের নামের প্রথম অক্ষর দিয়ে সাজানো ‘এনপি’।

Reneta

রিসেপশনে প্রিয়াঙ্কা পড়েছেন গোল্ডেন লেহেঙ্গা। সঙ্গে ডায়ামন্ডের গহনা, সিঁথিতে সিঁদুর এবং হাতে লাল চূড়া। নিকের পরনে ছিল ভেলভেট ব্লু টাক্স ও ট্রাউজার। ফাল্গুনি-শেন এর পিকক কালেকশন এর পোশাক দুটিই।

১ এবং ২ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান এবং হিন্দু রীতিতে বিয়ে হয়েছে প্রিয়াঙ্কা এবং নিক এর। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা। টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিপ্রিয়াঙ্কা চোপড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT