চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীকে খুনের ঘটনায় স্বামী আটক

সুমন রয়সুমন রয়
৩:২০ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর হাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় স্বামী সোহেল মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২৮ জানুয়ারি রাত আড়াইটায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সুর্বণার মৃত্যু হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সাংসারিক অভাব-অনটন নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ধাতব যন্ত্র দিয়ে সুবর্ণার নাক ,মুখ ও মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন সোহেল। এতে সুবর্ণার মুখমন্ডল থেঁতলে যায়।ওই সময় সুবর্ণা বাধা দেয়ায় ধাতব যন্ত্রটি সুবর্ণার পেটে ঢুকিয়ে দেয় সোহেল ।

সুবর্ণার চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে এসে নরসিংদী মডেল থানায় খবর দেয়ার পর রাত ২টায় থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে যান। গুরুতর আহত অবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুবর্ণা।

নিহতের পিতা রফিকুল ইসলাম বলেন, আমার মেয়ের জামাই সোহেল প্রায়ই নেশা করত। এ নিয়ে অভাবের সংসারে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। তবে গত রাতে কী নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ঠিক জানি না।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আমরা আটক করেছি। তিনি আমাদের কাছে পুরো ঘটনা স্বীকার করেছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নরসিংদীস্বামীর হাতে স্ত্রী খুনহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT