চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনি

সুমন রয় সুমন রয়
৫:২৩ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, নরসিংদী
A A

নরসিংদীতে চার বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে নরসিংদী শহরের শালিধা মধ্যপাড়া এলাকার একটি ভাঙ্গারী দোকানে এ ঘটনা ঘটে। আটক লুৎফর রহমান জয়পুরহাট জেলার বাসিন্দা ও নরসিংদী পৌর শহরের শালিধা এলাকার রবি মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই শিশু চকলেট কেনার উদ্দেশ্যে দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরে শিশুটির মা ও অন্যান্যরা তাকে খুঁজতে বের হয়ে সড়কের পাশের একটি গোডাউনে চিৎকার শুনতে পায়। এসময় শিশুটিকে উদ্ধার করতে গেলে গোডাউনের সামনে দাঁড়ানো রাকিব, রনি ও রোকন নামে তিন বখাটে যুবক তাদের উপর হামলা চালায়।

এক পর্যায়ে স্থানীয়রা জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গোডাউনের ভেতর থেকে ধর্ষণ চেষ্টার সময় অভিযুক্ত লুৎফর রহমানকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়। ওসময় উত্তেজিত স্থানীয়রা আটক লুৎফর রহমানকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত লুৎফর রহমানকে আটক করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপিটুনিধর্ষণধর্ষণ চেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈষম্য’র দুনিয়ায় আইকন মেগান

পরবর্তী

২০৮ মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী
করোনা

২০৮ মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করতে হাইকোর্টের নির্দেশ

জঙ্গিবাদের অর্থায়ন

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT