চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চাই সমন্বিত উদ্যোগ: শাইখ সিরাজ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:৩৬ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৬
পরিবেশ
A A

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সোলার সামগ্রীর দাম কমানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। এজন্য সরকারের সমন্বিত উদ্যোগ চেয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। 

নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের প্রদর্শনীতে শিক্ষার্থীরা যেমন তাদের নতুন উদ্ভাবন প্রদর্শন করে, তেমনি ছিলো বিভিন্ন কোম্পানির পণ্য। শেষদিন প্রদর্শনী ঘুরে দেখেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক বার্তা প্রধান শাইখ সিরাজ।

সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা শহরে এখন গ্যাস সংকট চলছে। প্রাকৃতিক শক্তিকে যথাযথভাবে ব্যবহার করা গেলে এ সংকট এতোটা তীব্র হতো না।

তিনি আরও বলেন, এই মুহূর্তে ঢাকা শহরের অনেক বাসাবাড়িতে রান্নাবান্নার কাজে ব্যবহারের জন্য গ্যাস নেই। তার মানে আমাদের গ্যাসের মজুদ ব্যাপকভাবে কমে গেছে। এখন আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিতে হবে। যদি আরো সহজ করে বলি, ‘তেল ভরো, সামনে চলো’ নীতি থেকে সরে আসতে হবে আমাদের। আমাদের অবশ্যই অবশ্যই নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে যেটা আজীবন আমাদের চালিয়ে নিয়ে যাবে।  

বিভিন্ন দেশে ১৬ শতাংশ নবায়নযোগ্য শক্তি ব্যবহার হলেও বাংলাদেশে এখনো তা ২ শতাংশ। এজন্য এখনই নীতি-নির্ধারণী পর্যায়ে উদ্যোগ চেয়েছে প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠান।

বায়োগ্যাস ফাউন্ডেশনের চেয়্যারম্যান এম এ গোফরান বলেন, বাংলাদেশে তিন লক্ষ একর জমিতে ভুট্টা হয়, আর আমরা জানিই না যে ভুট্টা গাছে বিদ্যুৎ হয় বা ভুট্টা গাছে গ্যাস হয়। বাংলাদেশে শুধু ঢাকা শহরে ছয় হাজার মেট্রিকটন আবর্জনা হয় প্রতিবছর, এর থেকে প্রায় ১২ হাজার গাড়ি চলতে পারে সিএনজি করে।

Reneta

সমাপনীতে নবায়নযোগ্য শক্তি নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসজ্বালানি সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT