চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নবাব এলএল.বি’র ১১ দৃশ্যে আপত্তি, বাদ না দিলে ছাড়পত্র নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনুমতির জন্য জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জমা দেয়া হয়েছিল বহুল আলোচিত সিনেমা ‘নবাব এলএল.বি’। সেসময় তেমনটাই জানিয়েছিলেন এই ছবির নির্মাতা অনন্য মামুন।

সেন্সর বোর্ডের সদস্যরা দেখার পর সিনেমাটির ১১ দৃশ্যে আপত্তি খুঁজে পেয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, আপত্তিকর দৃশ্যগুলো বাদ দিয়ে নতুনভাবে সংযোজন করে সেন্সরে জমা দেয়ার জন্য পরিচালক ও প্রযোজক বরাবর বুধবার চিঠি দেয়া হয়েছে। নইলে কোনোভাবেই এই ছবি সেন্সর ছাড়পত্র দেয়া সম্ভব নয়।

সিনেমাটি প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক সেন্সর সদস্য চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেমায় একাধিক সংলাপে আপত্তি জানানো হয়েছে। কোর্টে বিচারকের কার্যকলাপ সঠিক মনে হয়নি। আপত্তি না জানালে দেশের বিচারকদের ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে হয়েছে।

সেন্সর বোর্ডের ওই সদস্য আরও জানান, অনন্য মামুন পরিচালিত আরেক সিনেমা ‘মেকআপ’ এর সংলাপেও আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড।

ট্রেলার মুক্তির পরেই ‘নবাব এলএল.বি’র ‘নারী ধর্ষণ মানে স্বাধীনতাকে হত্যা’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়। যে সংলাপটি দর্শক পছন্দ করেছেন বলে মনে করেন নির্মাতা অনন্য মামুন। এ সংলাপ নিয়েও সেন্সর বোর্ড আপত্তি জানিয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন পরিচালক।

Reneta

অনন্য মামুন বলেন, ‘নারী ধর্ষণ মানে স্বাধীনতাকে হত্যা’ এ সংলাপটি কীভাবে আপত্তি ওঠে আমার জানা নেই। ভালো সিনেমাগুলো নিয়ে কেন সেন্সর থেকে আপত্তি আসে এ প্রশ্নের কোনো উত্তর পাইনি; বরং মানহীন কোয়ালিটিলেস সিনেমাগুলো আনকাট সেন্সর ছাড়পত্র পেতে দেখি।

তিনি বলেন, ১১ জায়গায় সেন্সর থেকে আপত্তি জানিয়েছে। এগুলো বাদ দিয়ে পুনরায় আবার ‘নবাব এলএল.বি’ জমা দেব। এতে করে সিনেমাটির টানটান উত্তেজনায় ভাটা পড়বে এটাই স্বাভাবিক। সেন্সর ছাড়পত্র নিয়ে সিনেমা হলে মুক্তি দেব।

বিজয় দিবসে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছিল অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘নবাব এলএল.বি’। শাকিব খান, শহিদুজ্জামান সেলিম, অর্চিতা স্পর্শিয়া, মাহিয়া মাহি, রাশেদ অপু, সুষমা সরকার, সুমন আনোয়ার, শায়েদ আলী, শাহীন মৃধা, সীমান্তসহ অনেকেই অভিনয় করেছেন ছবিটিতে। নির্মাতা জানিয়েছিলেন, দেশে একের পর এক ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে জোর প্রতিবাদ স্বরূপ নির্মিত হয়েছে ‘নবাব এলএল.বি’।

সমসাময়িক ইস্যু নিয়ে তৈরি সিনেমাটি মুক্তির পর নেট দুনিয়ায় ব্যাপক শোরগোল পড়ে যায়। প্রশংসাও করেন অনেকে। তবে আপত্তিকর সংলাপ ও পুলিশকে হেয় করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। কয়েকদিন কারাগারেও থাকতে হয়েছে তাদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনঅর্চিতা স্পর্শিয়ানবাব এলএল.বিমাহিয়া মাহিরাশেদ অপুলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশাকিব খানশায়েদ আলীশাহীন মৃধাসীমান্তসুমন আনোয়ারসুষমা সরকারসেন্সর ছাড়পত্রসেন্সর বোর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT