চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নবাব’ এবং ‘বস টু’ ছবিকে ছাড়পত্র না দেওয়ার জন্য আহ্বান

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৩:৩৮ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
বিনোদন
A A
মিশা সওদাগর

মিশা সওদাগর

‘নবাব’ এবং ‘বস টু’ ছবিকে ছাড়পত্র না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সহসভাপতি রিয়াজ। যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার দাবিতে আজ বুধবার দুপুরে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করেছে চলচ্চিত্রের ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। এখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিবারের নেতৃবৃন্দ।

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মিশা সওদারগর বলেন, ‘আমরা শিল্পী, আমরা চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। যতক্ষণ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে আন্দোলন চলবেই। যৌথ প্রযোজনার নামে কলকাতার কোনো একক ছবি এ দেশে আমরা চলতে দেব না। আমরা আাজ রাস্তায় নেমে এসেছি। যৌথ প্রযোজনার নামে অনিয়ম বন্ধ করতে চাই, যৌথ প্রযোজনা নয়।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি রিয়াজ বলেন, ‘আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ চলচ্চিত্রকে বাঁচান। এই শিল্পকে ধ্বংস করতে দালালদের সঙ্গে সরকারের লোকেরাও যোগ দিয়েছে।’

সমাবেশে বক্তব্য রাখেন বদিউল আলম খোকন

আর বদিউল আলম খোকন বলেন, ‌‘চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছে সবিনয় নিবেদন আপনারা প্রতারণায় অভিযুক্ত ছবি দুটিকে মুক্তির সনদ দেবেন না।’

আজ দুপুরে বিএফডিসি থেকে চলচ্চিত্র পরিবারের ব্যানারে একাধিক মিছিল বের হয়। মিছিলগুলো চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান ও সমাবেশ করে।

গতকাল মঙ্গলবার এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪ দল নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটিকে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না দেওয়ার জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু চলচ্চিত্র ঐক্যজোটের দাবি উপেক্ষা করে চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবি দুটি দেখছে এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর প্রতিবাদ জানানোর জন্য বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করা হবে। পাশাপা​শি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যদের ছবি দুটি না দেখার জন্য তারা অনুরোধ জানাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাড়পত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT