চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবজাতক ভর্তি দিল্লিতে, হাজার কিলোমিটার দূর থেকে আসছে মায়ের দুধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২২, জুলাই ২০২০
আন্তর্জাতিক
A A

দু’জন মানুষ প্রতিদিনই ছুটছেন দিল্লি বিমানবন্দরে। অপেক্ষায় থাকেন মায়ের দুধের জন্য। উড়োজাহাজে আসা কন্টেইনার থেকে নামানো হবে সেই দুধ। এরপর তারা ছুটবেন হাসপাতালে মায়ের দুধের অপেক্ষায় থাকা শিশুর কাছে।

প্রায় একমাস ধরে এভাবে দিল্লির একটি হাসপাতালে ভর্তি নবজাতকের কাছে মায়ের দুধ পৌঁছে দিতে হচ্ছে। এই কাজটি যারা করছেন ৩৩ বছর বয়সী জিকমেট ওয়াঙ্গদুস আর তার এক আত্মীয়। আর সেই দুধ আসছে জম্মু-কাশ্মীরের লেহ থেকে। দিল্লির সঙ্গে যার দূরত্ব হাজার কিলোমিটার।

মূলত জিকমেটের স্ত্রী ৩০ বছর বয়সী দোরজে পালমো গত ১৬ জুন লেহের সোনম নুরবু মেমোরিয়াল হাসপাতালে অপারেশনের মাধ্যমে একটি শিশুর জন্ম দেন।  জন্মের কিছুক্ষণ পরই জানা যায়, সন্তান মায়ের দুধ পান করতে অক্ষম। তখনই মাকে লেহের হাসপাতালে রেখে শিশুটিকে দিল্লিতে নিয়ে আসেন তার মামা। ততক্ষণে মাইসুরু থেকে বিমানে দিল্লি পৌঁছেন শিশুর বাবা জিকমেট। তিনি মূলত মাইসুরুর এডুকেশন ইনস্টিটিউটে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

Banglabid

দিল্লির বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, নবজাতকের খাদ্যনালী ও শ্বাসনালী একসঙ্গে জুড়ে আছে। জটিল অস্ত্রোপচার করা হয়। চার দিনের শিশুর জন্য সেটা ছিলো তা এক বড় লড়াই।

তিনদিন ধরে নল লাগিয়ে শিশুটিকে খাওয়ানো হচ্ছিলো। এরপর চিকিৎসকরা বললেন, মায়ের দুধ খাওয়াতে হবে। কিন্তু মা দিল্লিতে আসতে পারছেন না।

এমন কঠিন মুহূর্তে এগিয়ে আসে একটি উড়োজাহাজ সংস্থা। মায়ের দুধ ভর্তি পাত্রগুলো তারা দিল্লিতে প্রতিদিন পৌঁছে দিচ্ছে বিনে পয়সায়।

Reneta

শিশুটির বাবা জানান, যখন আমার সন্তানের বয়স ২ দিন তখন মাত্র একটিবার আমি সন্তানকে স্পর্শ করেছিলাম। এরপর আর স্পর্শ করিনি। কারণ, আমি কর্ণাটক থেকে এখানে আসি। সেখানে অনেক বেশি কোভিড-১৯ আক্রান্ত মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লিনবজাতকভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগস্ট ১৫, ২০২৬

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT