চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে নতুন সরকার ক্ষমতায় এসেই গাজায় বিমান হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নতুন সরকার গঠনের তিনদিনের মধ্যেই ইসরায়েলি বিমান বাহিনী গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে। বুধবার ভোরে এই হামলা চালানো হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল দাবি করেছে গাজা সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিরা খোলা মাঠে ২০টির মতো ‘বেলুন বোমা’র বিষ্ফোরণ ঘটানোর পর পাল্টা জবাবে এই হামলা চালানো হয়।

তবে ইসরায়েলের সর্বশেষ এই বিমান হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

গত ২১ মে গাজায় যুদ্ধবিরতির এই প্রথম আবার হামলা চালালো ইসরায়েল। সেই দফায় টানা ১১ দিন ইসরায়েল গাজায় ফিলিস্তিনের বিভিন্ন স্থাপনা ও বাসভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল।

সেই বিমান হামলায় শিশুসহ ২৬০ জন ফিলিস্তিনি নিহত হন। জবাবে মুক্তিকামী ফিলিস্তিনিদের সংগঠন হামাসও ইসরায়েল রকেট ছুঁড়ে। ইসরায়েলের পুলিশ ও সেনাবাহিনী জানায়, হামাসের সেই রকেট হামলায় ১৩ জন ইসরায়েলি নিহত হন।

বুধবার ভোরের বিমান হামলা প্রসঙ্গে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামাসের বিভিন্ন আশ্রয় এবং ভবনে তারা নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। এসব ভবন থেকে হামাস তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল।

Reneta

গত ১৩ জুন দীর্ঘ ১২ বছর পর কথিত “কিং অব ইসরায়েল বিনইয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আরেক কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনীতিক নাফটালি বেনেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলের বিমান হামলাগাজাগাজা উপত্যকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে দ্রুত কমছে শনাক্ত-মৃত্যুর হার

পরবর্তী

ন্যাটোর ‘চাপে’ ক্ষুব্ধ চীন

পরবর্তী

ন্যাটোর ‘চাপে’ ক্ষুব্ধ চীন

নিজেদের জালেই জড়ানো গোলে ফ্রান্সের কাছে হেরেছে জার্মানি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT