চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ‘রাজলক্ষ্মী’ জ্যোতিকা জ্যোতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৭
বিনোদন
A A
জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

‘আমার নতুন সিনেমা “রাজলক্ষ্মী ও শ্রীকান্ত”। আমি রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করছি।’ গতকাল বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছেন জ্যোতিকা জ্যোতি। এরপর দুপুরে যখন তার সঙ্গে কথা হলো, তখন তিনি বিমানবন্দরে। বললেন, ‘কলকাতায় যাচ্ছি। আর কিছুক্ষণ পরই ফ্লাইট ছাড়বে। কথা শেষ করেই মুঠোফোন বন্ধ করব।’

এর আগে গত ২১ এপ্রিল আরেকটি স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘আমার পরবর্তী সিনেমাটি শরৎচন্দ্রের একটি বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে।’ এরপরই তিনি উড়াল দেন কলকাতায়। ছবিটি নিয়ে টানা কর্মশালায় অংশ নিয়েছেন। ২৩ মে ঢাকায় ফিরেই চলে যান ময়মনসিংহে, মায়ের কাছে। বেশি দিন থাকতে পারেননি। ​

জানালেন, ১০ জুন থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে। তার আগে আরও কয়েক দিন গ্রুমিং করতে হবে।

খুব পরিচিত ছবি ‘বাকিটা ব্যক্তিগত’র পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির পরিচালক তিনিই। ছবিতে শ্রীকান্তের ভূমিকায় অভিনয় করবেন ভারতের বাংলা ছবির পরিচিত মুখ ঋত্বিক চক্রবর্তী আর রাজলক্ষ্মী বাংলাদেশের জ্যোতিকা জ্যোতি।

জ্যোতিকা জ্যোতি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ বারবার পর্দায় এসেছে। এই যেমন উত্তম কুমার ও সুচিত্রা সেনের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ আর ‘কমললতা’, বসন্ত চৌধুরী ও মালা সিনহার ‘অভয়া ও শ্রীকান্ত’, কানন দেবী অভিনীত ‘শ্রীকান্ত, ইন্দ্রনাথ ও অন্নদাদি’। ২০০৪ সালে অঞ্জন দাসের ‘ইতি শ্রীকান্ত’তে অভিনয় করেন আদিল হুসেন ও সোহা আলী খান। একাধিক ছবি হয়েছে বাংলাদেশেও।

এবার একই উপন্যাস নিয়ে ছবি তৈরি করছেন প্রদীপ্ত ভট্টাচার্য। তার শ্রীকান্তর সঙ্গে আজকের দর্শক নিজেদের মেলাতে পারবেন? ভারতীয় সংবাদ মাধ্যমকে প্রদীপ্ত ভট্টাচার্য বললেন, ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসে যে সব সমস্যার কথা লিখেছেন, তার অনেকগুলোর সমাধান আজও হয়নি। উল্টো কিছু সমস্যা আরও গভীর হয়েছে।’

Reneta

আরও জানালেন, অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ—এই সবই থাকবে নতুন ছবিতে। এখানে রাজলক্ষ্মী বাংলাদেশ থেকে চলে আসা ছিন্নমূল পরিবারের কন্যা। পরে নারীপাচার চক্রের ফাঁদে পড়ে জড়িয়ে যায় দেহব্যবসায়।

আর শ্রীকান্ত? ঋত্বিক বললেন, ‘এই শ্রীকান্ত কিছুটা চেনা, কিছুটা অচেনা।’

কলকাতায় ছবির কাজের ফাঁকে প্রদীপ্ত ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী এবং অন্যরা

তার মানে উপন্যাসের মূল কাঠামো ঠিক রেখে তাকে এ সময়ে এনে ফেলা হচ্ছে। প্রদীপ্ত ভট্টাচার্যের মতে, ‘একদম তাই।’ ছবির শুটিং হবে কলকাতা, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায়।

জ্যোতি সর্বশেষ অভিনয় করেছেন মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনীল বাগচীর একদিন’ ছবিতে। নতুন কাজ নিয়ে বললেন, ‘চরিত্রটি খুব পরিচিত। আমি রাজলক্ষ্মী হওয়ার চেষ্টা করছি। আশা করছি, ছবিটি আমার অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যোতিকা জ্যোতিরাজলক্ষ্মী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT