চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বিয়ে ও প্রাক্তন স্ত্রীকে নিয়ে যা বললেন অপূর্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ পূর্বাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

দাম্পত্যজীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের সাথে কাবিন ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার।

এদিন মধ্যরাতেই নতুন বিয়ে ও প্রাক্তন স্ত্রী নাজিয়াকে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এ অভিনেতা।

নিজের ভেরিফায়েড ফ্যান পেজে অপূর্ব তৃতীয় বিয়ের বিষয়টি খোলাসা করে লিখেছেন, “আমার সমস্ত ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীদের আনন্দের সাথে জানাচ্ছি, জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। শাম্মা দেওয়ান, আমার স্ত্রী, তাকে নিয়েই আমার এই যাত্রা।”

অপূর্ব ও শাম্মা দেওয়ান

তিনি লেখেন, “আমার এই নতুন জীবনের শুরুতে আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। কিন্তু আমার এবং শাম্মার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কিছু কিছু অমূলক মন্তব্য আমার নজরে এসেছে যা সম্পূর্ণরূপে অসত্য ও ভিত্তিহীন।”

দ্বিতীয় স্ত্রী নাজিয়াকে টেনে অপূর্ব লেখেন, “আমার এবং আয়াশের মায়ের (নাজিয়া হাসান) আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে ২০১৯ সালে, যদিও তা গণমাধ্যমে পরে প্রকাশিত হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা এই বিষাদময় অধ্যায়ের পর সময় নিয়েছি, ভেবেছি এবং নিজ নিজ পরিবারের সাথে আলাপেও গেছি। আমরা দু’জনই প্রাপ্ত বয়স্ক। আমরা একজন আরেকজনের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমাদের নিজেদের জীবন পথ বেছে নিয়েছি।”

অপূর্ব আরও লেখেন, আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করেছি, আয়াশের মায়ের নতুন জীবনের সংবাদ প্রকাশের পর অনেকেই তাকে অপবাদ দিয়েছেন এই বলে যে, তিনি নাকি পরকীয়া করে বিয়ে করেছেন। আমি এটি নিশ্চিত করে বলতে চাই যে এই ধরনের তথ্য একেবারেই মিথ্যা।

অপূর্ব’র ফেসবুক স্ট্যাটাস…
Reneta

অভিনেতা অপূর্ব প্রথম বিয়ে করেন অভিনেত্রী প্রভাকে। পরে বিয়ে করেন নাজিয়াকে। ৯ বছরের সেই সংসার ভেঙে যায় ২০১৯ সালের আগস্টে। সেই সংসারে একমাত্র পুত্র আয়াশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বঅভিনয়নাজিয়ানাটকলিড বিনোদনশাম্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT