চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বিড়ম্বনায় স্টোকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

মারামারির ঘটনায় অভিযুক্ত হওয়ার দুদিন পরই খেলার অনুমতি পেয়েছিলেন বেন স্টোকস। দলে আবারও ডাক পেয়ে নিজে সম্মানিত বলেও জানিয়েছিলেন। সেই সুসংবাদের রেশ কাটতে না কাটতে একদিন পরই নতুন বিড়ম্বনায় পড়েছেন ইংলিশ অলরাউন্ডার।

স্টোকসের বিরুদ্ধে মামলা চললেও বুধবার ‘ব্যাড বয়’কে দলের হয়ে খেলার অনুমতি দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আসন্ন টি-টুয়েন্টি সিরিজেই মাঠে ফিরতে অপেক্ষায় তিনি।

কিন্তু গোল বেধেছে অন্যখানে। ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস স্টোকসকে কোর্টে হাজিরা দেয়ার তারিখ দিয়েছে। সেই তারিখেই আবার ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ মাঠে গড়ানোর সূচি নির্ধারিত আছে। তাই কোর্টে হাজিরা দেবেন, নাকি দলের হয়ে খেলবেন সেটা নিয়েই ঝামেলায় পড়লেন স্টোকস।

আগামী ১৩ ফেব্রুয়ারি স্টোকসের হাজিরার তারিখ, আর সেদিনই কিউইদের সঙ্গে ইংলিশদের টি-টুয়েন্টি ম্যাচ।

গত সেপ্টেম্বরে একটি নাইটক্লাবে মারামারিতে জড়িয়ে দল থেকে নিষিদ্ধ হন স্টোকস। ওই ঘটনার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচ ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজ মিস করেন। পুলিশি তদন্তের পর তাকে অভিযুক্ত করা হয়। মারামারিতে তার সঙ্গী অ্যালেক্স হেলস অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও নির্বাসিতই ছিলেন স্টোকস। আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে রাখার পাশাপাশি ইসিবি তাকে খেলার অনুমতি দেয়। তারপরই নতুন বিপত্তি। খারাপ সময় যেন পিছু ছাড়ছেই না স্টোকসের।

ট্যাগ: বেন স্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জার্মানির ভোগ্যপণ্যের মেলায় অংশ নেবে বাংলাদেশ

পরবর্তী

৩ দফা দাবিতে শিক্ষামন্ত্রীকে ৩৫তম বিসিএস ক্যাডারদের স্মারকলিপি

পরবর্তী

৩ দফা দাবিতে শিক্ষামন্ত্রীকে ৩৫তম বিসিএস ক্যাডারদের স্মারকলিপি

স্বরাষ্ট্রমন্ত্রী

সাংসদদের স্ত্রীরাও পাবেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT