বিনোদন

নতুন দিনের মিছিলে সঞ্জয়

নতুন দিনের মিছিলে সঞ্জয়

সাজা শেষে জেল থেকে তার পালি হিলের বাড়ি ফিরেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তাতে দারুণ খুশি তার বলিউড সহকর্মীরা। সঞ্জয়কে টুইটারে শুভেচ্ছা আর ভালবাসা জানাতে ব্যস্ত তারা।

বৃহস্পতিবার সকালে পুনের ইয়ারাওয়াধা জেল থেকে মুক্তি পান তিনি।

সঞ্জয়কে শুভেচ্ছা জানান ঋষি কাপুর। তিনি টুইট করেন, এবার স্মরণীয় কিছু সিনেমা উপহার দেবেন মুন্নাভাই তারকা।

আরেক সহশিল্পী জুহি চাওলা টুইটে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। সঞ্জয় ও তার পরিবারের জন্য দোয়া করেন তিনি।

১৯৮৬ সালে মহেশ ভাটের হিট সিনেমা ‘নামে’ অভিনয় করেন সঞ্জয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে এ পরিচালক-প্রযোজক সিনেমাটির একটি গান উদ্ধৃত করেন।

এছাড়াও তিনি টুইট করেন, আহ!!!এই মাত্র সঞ্জয়ের মুক্তির খবর পেলাম। অসাধারণ একটি মুহুর্ত। তার সোনালী যুগের অধ্যায় শুরু হল এখন থেকে।

এ ছাড়া রণবীর সিং, সাজিদ খানসহ অনেকে সঞ্জয়ের মুক্তির পরপরই শুভেচ্ছা জানান।

সাজিদ খান টুইট করেন, ঘরে ফেরার জন্য স্বাগতম বাবা। তোমার অগ্নিঝড়া দিনগুলো শেষ। সমাজের কাছে তুমি এখন ঋণ মুক্ত। আমরা সবাই তোমার মুক্তির এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম।

মুন্নাভাই খ্যাত অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে আমির খান অভিনীত ‘পিকে’ সিনেমায়। শিগগির দেখা যেতে পারে ‘মুন্না ভাই’ সিরিজের নতুন সিনেমায়।

এ ছাড়া বড়পর্দার আসবে সঞ্জয়ের বায়োপিক। ওই সিনেমায় অভিনয় করবেন রণবীর কাপুর।

উল্লেখ্য ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ মামলায় বেআইনি অস্ত্র রাখার অপরাধে ২০০৭ সালে দোষী প্রমাণিত হয় সঞ্জয় দত্ত। ১৮ মাস জেলে কাটানোর পর জামিনে মুক্তি পান তিনি। ২০১৩ সালে আদালতের নির্দেশে আবার জেলে যেতে হয় তাকে।

বিষয়:সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…