চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন করে ‘স্বার্থপর’ গাইলেন টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

‘স্বার্থপর’ গান ১৯৯২ সালে লেখা হয়েছিল। প্রায় এক দশক পর এটি প্রকাশ হয়েছিল। সেসময় তুমুল জনপ্রিয়তা পায় গানটি। এর কয়েকটি বাক্য এমন- ‘চলে যদি যাবি দূরে স্বার্থপর/আমাকে কেন জোছনা দেখালি/হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর/পাথরের বুকে ফুল কেন ফোটালি’। তরুণ-তরুণীদের মাঝে আলাদাভাবে সাড়া ফেলা এ গানটি নতুন করে গাইলেন সংগীতশিল্পী টিনা।

গতকাল ৩১ মার্চ শিল্পীর ইউটিউব চ্যানেল ‘টিনা রাসেল’-এ অবমুক্ত করা হয়। গানটির গীতিকার ও সুরকার তরুণ মুন্সী। তিনি নিজেও শুনেছেন গানটি। এই শিল্পী বলেন, ‘টিনা অনেক আগে আমাকে বলেছিলেন গানটি কাভার করতে চান। এরপর আমি নিজেও এটি নিয়ে তার সঙ্গে কথা বলেছি। গতকাল কাভারটির লিংক পেলাম। খুবই সুন্দর হয়েছে কাজটি। আসলে নিজের একটি সৃষ্টি শিল্পীদের গলায় ঘুরে ফিরে আসছে, এই বিষয়টিকে আমার কাছে পরম ভালোলাগার।’

কাভার করার পরিকল্পনার বিষয়ে টিনার ভাষ্য, ‘‘আমার প্রিয় কিছু গান আছে। যেগুলো মাঝেমধ্যে গুনগুনিয়ে গাই। এমন কিছু গানের একটা তালিকা করেছিলাম। সেখান থেকেই ‘স্বার্থপর’ গানটির কাভার রিলিজ দেওয়া। চাইছি, নিয়মিতই আমার চ্যানেলে এগুলো মুক্তি দেবো। যেন শ্রোতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে। আবার এগুলো আমার গায়কির বাইরে আলাদা একটা টেস্ট দেয়। নিজের কাছেও এটি একধরনের চ্যালেঞ্জ যে, আমি গানগুলো সুন্দর করে তুলে ধরতে পারছি কিনা। পাশাপাশি থাকবে আমার মৌলিক গান।’’

গানটির ভিডিও নির্মাণ করেছে ‘জুটি’ প্রডাকশন। টিনা আরও বলেন, ‘এখন পর্যন্ত তিনটি কাভার রেডি আছে। আমরা চাইছি, প্রতিমাসেই একটি করে গান রিলিজ দেওয়ার। এগুলো খুব সাধারণ কিন্তু হৃদয়গ্রাহী হবে। সেভাবেই প্রথমটির (স্বার্থপর) ভিডিও করা। এছাড়াও বছরে ২/৩টি মৌলিক গান আমি প্রকাশ করব।’

‘স্বার্থপর’ সৃষ্টির প্রসঙ্গে তরুণ মুন্সী আরও কিছু তথ্য যোগ করেন। তিনি জানান, ১৯৯২ সালে গানটি লেখা হলেও এটির রেকর্ড হয় ১৯৯৮ সালে। বছর খানেক পর এটি শুনতে পান শ্রোতারা। গান লেখার হিসেবে এটির বয়স ৩০ বছর।

এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৩ ফেব্রুয়ারি অবমুক্ত হয় টিনার সর্বশেষ গান ‘শেষ দিন’। এতে তার সহশিল্পী তাহসান খান। গীতিকবি জুলফিকার রাসেলের কথায় যার সুর যৌথভাবে করেছেন তাহসান ও সাজিদ সরকার। সংগীতায়োজনেও আছেন সাজিদ সরকার।

Reneta

ভিডিও:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তরুণ মুন্সীমিউজিক ভিডিও
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT