এবার নতুন ‘ওয়ান্ডার ওম্যান’ হয়েছেন গ্যাল গ্যাডট, ইসরায়েলের মডেল ও চিত্রনায়িকা। কমিকসের জনপ্রিয় এই সুপার হিরো চরিত্রকে এরই মধ্যেই জাতিসংঘের সম্মানসূচক শুভেচ্ছাদূত নির্বাচিত করা হয়। গত বছর অক্টোবর মাসে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ওই অনুষ্ঠানে ছিলেন হলিউডের অভিনেত্রী লিন্ডা কার্টার ও গ্যাল গ্যাডট। ১৯৭০ সালে টেলিভিশন সিরিজে ‘ওয়ান্ডার ওম্যান’ চরিত্রে অভিনয় করেন লিন্ডা।
২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই সুপার হিরো চরিত্র নিয়ে নতুন ছবি ‘ওয়ান্ডার ওম্যান’। উইলিয়াম মুলটন মার্সটনের কাহিনির ওপর নির্ভর করে তৈরি হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন প্যাটি জেনকিনস। গ্যাল গ্যাডট ছাড়া আরও অভিনয় করেছেন ত্রিস পাইন, কনি নিলসেন, রবিন রাইট প্রমুখ।

ছবিটির নতুন ট্রেলার প্রকাশ করা হয়েছে গত শনিবার। আর তা দেখে মুগ্ধ দর্শক।
নতুন ট্রেলারে রয়েছে প্রিন্সেস ডায়ানার ছেলেবেলা। ওই সময় ডায়নাকে তার মা থেমিস্কেরা দ্বীপের রানি হিপোলাইটা দেখিয়েছিলেন একটি তলোয়ার, যা সবচেয়ে বীরও তখন পর্যন্ত হাতে তুলতে পারেনি। ছোট্ট ডায়ানা তখন থেকেই এই তলোয়ার নিজের হাতে তুলে নেওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ট্রেলারটি শেয়ার করেন গ্যাল গ্যাডট নিজেই। এবিসি নিউজ, হলিউড রিপোর্টার।
‘ওয়ান্ডার ওম্যান’ ছবির ট্রেলার :







