বিনোদন

নতুন আয়োজনে লালনের আরো একটি গান

লালনের গান পরিবেশনের সময় একজন শিল্পীর ছবি, বাংলার সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আয়োজনে লালনের আরো একটি গান শোনাচ্ছেন একজন শিল্পী, বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন এমন নানা নামে পরিচিত তিনি। এ মহা সাধ‌কের অসংখ‌্য গান এখনও ঘুর‌ছে কো‌টি সংগীত প্রেমীদের মু‌খে। নতুন আ‌য়োজ‌নেও নিয়‌মিত প্রকাশ হ‌চ্ছে লাল‌নের গান। সেই ধারাবা‌হিকতায় আরো একটি গান। এ সাধককে  শ্রদ্ধা জানিয়ে এই গানে কণ্ঠ দিয়েছেন কাজল আরিফ।

সম্পূর্ণ নতুন সংগীতায়োজনে মঙ্গলবার অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি‌ সিরি‌জের ব্যানারে প্রকাশ হয়েছে কাজল আ‌রি‌ফের গাওয়া ‘রবেনা এ ধন’ শিরোনামের মিউজিক ভিডিও‌।

গান প্রসঙ্গে কাজল আরিফ বলেন, বেশ যত্ন নিয়ে গাওয়ার চেষ্টা করে‌ছি। ছোটবেলা থেকে এ গানটি আমার ভীষণ প্রিয়। নতুন আ‌য়োজ‌নে গানটি নি‌য়ে শ্রোতাদের কাছে হাজির হ‌তে পেরে অনেক ভালো লাগেছে। আশা করি সবার কাছে ভালো লাগবে।

২০১৩ সালে প্রকাশ পায় কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’। এর ‘মেঘে মেঘে’, জানতে ইচ্ছে করে’ ও ‘রাজা’ শিরোনামের গানসহ বেশ কয়েকটি গান শ্রোতা মহলে বেশ জনপ্রিয়তা পায়।

এরপর তার গাওয়া ‘স্বপ্ন ছেঁড়া’ ও ‘কসম দিলাম’, ‘বর্ষাবরণ’ গানের মিউজিক ভিডিও গানপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগায়। পাশাপাশি ‘অজানা পথে’ এবং ‘কেউ নই কারো আপন’ গানগুলো কাজল আরিফকে বেশ পরিচিতি এনে দেয়।

বিষয়:কাজল আরিফ ফোক গান লালন ফকির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…