চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আয়োজনে ইমরান-কনার কণ্ঠে ‘হৃদয় একটা আয়না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পী ইমরানের সঙ্গে কনার ‘দিল দিল’, ‘ওহে শ্যাম’, ‘তুই কি আমার হবি রে’ গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। তিনটি গানই ছিল প্লেব্যাকে।

এবারই প্রথম ইমরান-কনা একসঙ্গে মিউজিক ভিডিও করলেন। গান ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা যাবে কনাকেও। বাড়তি চমক হিসেবে দেখা যাবে অনিন্দিতা মিমি নামে এক মডেলকে।

তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, শাকিব খান-শাবনূরের ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমার ‘হৃদয় একটা আয়না’ গানটির প্রথম চার লাইন নিয়ে তৈরি হয়েছে নতুন এ গানটি। আগের গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা। সুর সংগীত করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

ইমরান চ্যানেল আই অনলাইনকে বললেন, গানটি বেশ আগের হলেও তুমুল জনপ্রিয়। ওই গানেরই অফিসিয়ালি ২.০ ভার্সন করছি। আগের গানের কোরাস অংশ নেয়া হয়েছে। বাকিটা একেবারে নতুন।

বাকি অংশের সুর সংগীত করেছেন ইমরান নিজেই এবং গানের কথা লিখেছেন কবির বকুল। ইমরান বলেন, এ গানটি ১০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে অনুপম মিউজিকের ব্যানারে। টোটালি অন্যরকম এক ভার্সনে এ গানটি করা হয়েছে। মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো আমি এবং কনা আপু থাকছি। এছাড়া অনিন্দিতা মিমি নামে নতুন একজন মডেল নেয়া হয়েছে।

মিউজিক ভিডিওটি বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। ইমরান বলেন, ভিডিওতে লুকে বৈচিত্র্য রাখছি। কারণ, গানের জন্য অন্যরকম লুক ডিমান্ড করছিল তাই মিমিকে নেয়া হয়েছে। তাছাড়া আমি সবসময় নতুন মুখ নিয়ে কাজ করি। মনে হয়েছে এ গানের জন্য মিমিই পারফেক্ট। সবমিলিয়ে গানের আয়োজনও চমৎকার। আমাদের চেষ্টার কমতি নেই। আশা করছি গানটি সকলের উপভোগ্যের হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানএন্ড্রু কিশোরকণাকনক চাপাকনাকবির বকুলগানলিড বিনোদনশাকিবশাকিব খানশাবনূরসিনেমাসিনেমার গান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নলকূপ থেকে গ্যাস নির্গমন

মে ১১, ২০২৬

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

মে ১১, ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতির শপথ

মে ১১, ২০২৬

ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবীর নানকের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ

মে ১১, ২০২৬

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT