চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আলোচনায় ‘জিয়া বিএনপি’

রাহুল রায় রাহুল রায়
১১:০৫ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৫
রাজনীতি
A A

‘জিয়া বিএনপি’ নামে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা রকম আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বিভিন্ন মামলায় অভিযুক্তরা এই দল গঠন করতে পারেন। তাদের মতে, যারা দল গঠন করবেন, তারা লাভবান হবেন কি না তা নিয়ে সন্দেহ থাকলেও বিএনপি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির পর মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কয়েক দফা আন্দোলন করেছে বিএনপিসহ ২০ দলীয় জোট। টানা তিন মাস রক্তাক্ত হরতাল-অবরোধ করেও আন্দোলনে সাফল্য আসেনি। বরং দলের কয়েকজন সিনিয়র নেতা কারাগারে, বেগম খালেদা জিয়া ছাড়াও অনেক নেতার বিরুদ্ধেই হয়েছে একাধিক মামলা।

তৃণমূল নেতাদের সঙ্গে সিনিয়র নেতাদের কয়েকটি কথোপকথন ফাঁস হলে সেখানেও শোনা যায় নেতাদের হতাশার কথা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভাঙন দেখা দিতে পারে বিএনপিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারি নতুন বিএনপির সম্ভাব্যতা প্রসঙ্গে বলেন, এখন যেটা শোনা যাচ্ছে বিএনপিবে ভেঙ্গে নতুন বিএনপি তৈরী হবে। তারা আওয়ামী লীগ ও অন্যান্য দলের সাথে এসে নির্বাচনেও অংশগ্রহণ করবে। ভারতে যেমন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গঠন করে ক্ষমতাও এসেছে। এরাও জিয়ার আদর্শকে সামনে রেখে জিয়ার আদর্শ দল গঠন করতে পারে। আমার মনে হয় দলের নাম হবে জিয়ার আদর্শ দল।

নতুন দলের ভবিষ্যত নিয়ে সন্দিহান রাষ্ট্রবিজ্ঞানীরা। তারা মনে করছেন, নতুন দল সফল না হলেও বএনপির জন্য অবশ্যই তা দুঃশ্চিন্তার কারণ হবে।

নুরুল আমিন ব্যাপারি আরও বলেন, আওয়ামী লীগ বলতে শেখ হাসিনা ওয়াজেদ আর বিএনপি বলতে খালেদা জিয়া। আওয়ামী লীগ বহুবার ভাঙার চেষ্টা করা হয়েছে। কিন্তু সফল হয়নি। আবার বিএনপি থেকেও অনেকে বেরিয়ে গেছে কিন্তু কেউই আলাদা বিএনপি করতে পারেনি। বিএনপি আসলে জিয়া পরিবার কেন্দ্রিক।

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু মজুমদার মনে করেন, দল থেকে বেরিয়ে গিয়ে আরেকটি প্যাকেট দল করে কতটা সফল হতে পারবে নতুন দলটি সে ব্যাপারে আমার সন্দেহ আছে।

‘তবে এমন ঘটনা যদি ঘটে আর গুরুত্বপূর্ণ কিছু লোক বেরিয়ে যায় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু বেরিয়ে গিয়ে যারা দল গঠন করবে তারা কতটা সফল হতে পারবে সেটাই প্রশ্ন।’

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এখন ‘বর্ডার লাইনে’ আছে। কিছুদিনের মধ্যেই দলের নীতিনির্ধারকরা হয়তো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পটুয়াখালীর দুমকিতে মাঠ দিবস

পরবর্তী

ওয়াশিংটনে কিউবার দূতাবাস উদ্বোধন

পরবর্তী

ওয়াশিংটনে কিউবার দূতাবাস উদ্বোধন

গেরিলা মুক্তিযোদ্ধা জহিরুল আর নেই

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT