চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজিরবিহীন নিরাপত্তায় হলি আর্টিজানের রায়ের অপেক্ষা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৯:২৪ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৯
অপরাধ, আদালত
A A
dav

dav

রাজধানীর গুলশান এলাকায় প্রায় তিন বছর আগে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় রায় দেওয়ার অপেক্ষায় আদালত। রায়কে কেন্দ্র করে আদালত এলাকাসহ বিভিন্ন স্থানের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়েও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। সেখানকার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক সংখ্যক র‍্যাব-পুলিশের সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। তাদের পাশাপাশি ঘটনাস্থলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছেন।

রাজধানীর নাইটঙ্গেল মোড় থেকে রায় সাহেব বাজার মোড়, সুরিটোলা, ভিক্টোরিয়া পার্ক এবং এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

সকাল পৌনে ৯টায় মিনিটের দিকে নিরাপত্তার জন্য বহিরাগতদের আদালত প্রাঙ্গণ থেকে বের করে দেয়া হয়। এছাড়াও সকাল থেকে আদালতের প্রবেশপথে ব্যাগ তল্লাশি করে সকলকে ঢোকানো হয়।

এরই মধ্যে রায় শোনানোর জন্য আসামিদেরকে কারাগার থেকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে।

Reneta

আলোচিত এ রায়কে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার আদালত পাড়া পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম ও কৃষ্ণপদ রায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. জসিম উদ্দিন বলেন: মহানগর দায়রা জজ আদালত বুধবার মামলাটির রায় ঘোষণা করবে। রায় ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

আলোচিত এই মামলায় এখন পর্যন্ত ঘটনা সম্পর্কে জানেন কিংবা ঘটনা দেখেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানেন এরকম ১১৩ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এদের মধ্যে ১৭ জন সাক্ষী ঘটনার দিন হলি আর্টিজানের ভেতর অবস্থান করছিলেন। তাদেরকে কমান্ডো বাহিনী, পুলিশ ও র‌্যাব জীবিত উদ্ধার করে। রায় ঘোষণার দিন ধার্য করার আগে এ মামলার ৭৫টি আলামত আদালত পর্যবেক্ষণ করেন।

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। অস্ত্রের মুখে বিদেশি অতিথিদের জিম্মি করে তারা ২০ জনকে হত্যা করে। তাদের ছোড়া গ্রেনেড ও গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা করে পুলিশ।

পরে ২০১৮ সালের ২৩ জুলাই আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক হুমায়ুন কবির। প্রধান আসামিদের মধ্যে পুলিশের অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের চার্জশিট থেকে বাদ দেয়া হয়।

ওই বছরের ২৬ নভেম্বর বিচার শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। ২১১ সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেয় ১১৩ জন।

হলি আর্টিজান হামলা মামলায় গ্রেপ্তার ৮ জঙ্গিরা হলো- জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী, রাশেদ ওরফে র‌্যাশ, রাকিবুল ইসলাম রিগ্যান, মিজান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশীদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT