বাংলাদেশ

নজরুল জয়ন্তীতে উৎসব মুখর ত্রিশাল

নজরুল জয়ন্তীতে উৎসব মুখর ত্রিশাল

নজরুল জয়ন্তী ঘিরে ময়মনসিংহের ত্রিশালে এখন উৎসবের আমেজ। তিন দিনব্যাপী আয়োজনে দরিরামপুর একাডেমি স্কুল মাঠে বসছে নজরুল মেলা।

দরিরামপুর একাডেমি স্কুল মাঠের নজরুল মঞ্চ, নজরুল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চলছে নানা উৎসব আয়োজন।

নাটক, গান, চিত্রাংকন আর নানা অনুষ্ঠানমালায় প্রাণবন্ত হয়ে উঠবে নজরুলের ত্রিশাল।

নজরুল জয়ন্তী উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিষয়:কাজী নজরুল ইসলাম ত্রিশাল নজরুল জয়ন্তী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…