চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরদারির মধ্যেই চার্চে হামলা করে কারমিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

মঙ্গলবার ফ্রান্সের রুয়েন শহরের কাছে চার্চে হামলায় পাদ্রীর সন্দেহভাজন হত্যাকারী আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। এমনকি হামলা চালানোর সময়ও তার গায়ে পুলিশের সারভেইল্যান্স ট্যাগ লাগানো ছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফ্রাঁসোয়া মলিনস জানান, আদেল কারমিশ নামের ১৯ বছর বয়সী ওই সন্দেহভাজন সিরিয়া যাওয়ার চেষ্টা করতে গিয়ে গত বছর দু’বার গ্রেফতারও হয়েছিল। হামলাকারীরা ‘অ্যালুমিনিয়াম ফয়েলে জড়ানো নকল বিস্ফোরক যন্ত্র’ এবং হাতে ধারালো অস্ত্র নিয়ে সেইন্ট-এতিয়েনে-দ্যু-রুভরে নামের ওই ক্যাথলিক চার্চে প্রবেশ করে।

৮০ বছর বয়সী ফাদার জ্যাক হ্যামেলকে লক্ষ্য করে জিম্মিকারীরা হামলা চালানোর সময় সেখানে থাকা কয়েকজন প্রার্থনাকারী পালিয়ে যেতে সফল হন। তারাই বেরিয়ে পুলিশকে খবর দেন।

পুলিশের চার্চের ভেতর ঢোকা আটকাতে তিন জিম্মিকে হামলাকারীরা ঢাল হিসেবে ব্যবহার করেছিল বলে জানান মলিনস।

চার্চে জিম্মি থাকা সিস্টার দানিয়েল উদ্ধারের পর পুলিশকে জানান, হামলাকারীরা ফাদার হ্যামেলকে জোর করে হাটু গেঁড়ে বসায়। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে তারা ফাদারকে গলা কেটে হত্যা করে।

ফ্রান্সের উত্তরাঞ্চলের নরম্যান্ডি এলাকার চার্চটিতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ছুরি নিয়ে ওই দুই হামলাকারী হঠাৎ করে ঢুকে যায় এবং চার্চের ভেতরে থাকা লোকজনদের জিম্মি করে।

পরবর্তীতে পুলিশের অভিযানে তারা নিহত হন। তখনই পাদ্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার এক বর্ষিয়ান জিম্মি গুরুতর আহত।

ঘটনায় দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি দলটির সাথে সম্পর্কযুক্ত আমাক নিউজ এজেন্সি জানায়, ‘দু’জন আইএস সেনা’ এই হামলা চালিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দও বলেন, হামলাকারীরা আইএসের সাথে সম্পৃক্ততার দাবি করেছিল।

হামলাস্থল সেইন্ট-এতিয়েনে-দ্যু-রুভরে চার্চে উপস্থিত হয়ে ওঁলান্দ একে ‘কাপুরুষোচিত হত্যা’ মন্তব্য করে আইএসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যুদ্ধের কথা বলেন।

ট্যাগ: জিম্মিফ্রান্স হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’

পরবর্তী

নজরদারির মধ্যেই চার্চে হামলা করে কারমিশ

পরবর্তী

‘পুলিশের কেউ মারা যায় নি; এতেই যতো আপত্তি তাই না’

‘পুলিশের কেউ মারা যায় নি; এতেই যতো আপত্তি তাই না’

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT