চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নচিকেতার গল্পে প্রথমবার কলকাতার ছবিতে অপু, সঙ্গে পরমব্রত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
বিনোদন
A A

বাংলাদেশের চলচ্চিত্রে অপু বিশ্বাসের ক্যারিয়ার একযুগ হতে চললো। এই সময় ৮০টির বেশি সিনেমায় অভিনয় করে তিনি হয়েছেন হালের শীর্ষ নায়িকাদের একজন। দর্শকদের সামনে হাজির হয়েছেন নানামাত্রিক চরিত্রে। এই তারকা এবারই প্রথম কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘শর্টকাট’, এর গল্প লিখেছেন বাংলা গানে অত্যন্ত জনপ্রিয় একটি নাম নচিকেতা। ছবিটি পরিচালনা করবেন সুবীর মণ্ডল।

এমন খবর প্রকাশ করেছে কলকাতার বহুল প্রচলিত গণমাধ্যম আনন্দবাজার। সেখানে বলা হয়েছে, ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।

আরও থাকবেন গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন এবং বাংলাদেশের অরিন।

Banglabid

এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অপু বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। পরে ফেসবুকের মাধ্যমে চ্যানেল আই অনলাইনকে ‘শর্টকাট’ ছবিতে অভিনয়ের সত্যতা নিশ্চিত করেন অপু। জানান, আজ সোমবার সকাল ৭টার ফ্লাইটে ‘শর্টকাট’ ছবিতে অভিনয় করতেই কলকাতায় পৌঁছেছেন তিনি। মঙ্গলবার থেকে টানা শুটিং হবে কলকাতার বিভিন্ন লোকেশনে। ছবিতে তার চরিত্রের নাম নূরজাহান।

এদিকে ‘শর্টকাট’ নিয়ে শিল্পী নচিকেতা তার বক্তব্যে বলেছেন, এই গল্পের মধ্যে সিনেমার উপাদান আছে। এটা ছোট্ট একটা গল্প। পরিচালক সুবীরকে দিয়ে বললাম নিজের মতো করে তৈরি করে নিতে। সুবীর কত ভাল ছবি বানাবে, আমি জানি না। ও মানুষটা খুব ভাল। তাই গল্পটা ওকেই দিলাম।

সুবীর মণ্ডল এই প্রথমবার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। এর আগে তিনি শর্টফিল্ম, তথ্যচিত্রের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের সকলের মধ্যেই একটা ‘শর্টকাট’ নেওয়ার প্রবণতা দেখা যায়। পরিণতিতে কেউ সফল, কেউ ব্যর্থ।

Reneta

তিনি আরও বলেন, এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো আলাদা আর্থ-সামাজিক অবস্থার দুই যুবকের গল্প ‘শর্টকাট’। বিত্তবান পরিবারের একটি ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আর একটি ছেলে। দু’জনের অবস্থান আলাদা হলেও তাদের দু’জনের জীবনেই ব্যর্থতার গ্লানি রয়েছে। কোথাও গিয়ে তারা মিলে যায়। এ বার তারা পরিস্থিতি থেকে বেরোতে পারে কি না সেটা নিয়েই গল্প।

নচিকেতা আরও বলেন, কলকাতাকে আমরা যে ভাবে দেখি, সেটাই তো শহরের আসল রূপ নয়। গভীরে গভীরে অনেক স্তর রয়েছে। বাংলা ছবিতেও সেগুলো উঠে আসেনি। এই ছবির মাধ্যমে সেগুলো দর্শক জানতে পারবেন। জানা গেছে, এই ছবি সংগীত পরিচালনা করবেন নচিকেতা নিজেই। জানা গেছে, সোমবার থেকেই শুরু হয়েছে ‘শর্টকাট’-এর শুটিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসনচিকেতাপরমব্রতলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিআরটিসির ঈদ স্পেশাল বাসের টিকেট বিক্রি শুরু ৫ জুন

পরবর্তী

নাচতে গিয়ে দর্শকের পায়ে এফবিআই কর্মকর্তার গুলি!

পরবর্তী

নাচতে গিয়ে দর্শকের পায়ে এফবিআই কর্মকর্তার গুলি!

কারাগারে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT