চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নগদ’র মাধ্যমে জাকাত-ফিতরা প্রদানের সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ০৬, মে ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ শুরু করেছে ‘ডোনেশন’ সেবা। ফলে যে কেউ তার জাকাত বা যেকোনো অর্থ সহায়তা ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারছেন খুব সহজেই।

সময় ও সুযোগের অভাবে অনেক মানুষই জাকাতের টাকা দরিদ্র ও অসহায় মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দিতে পারেন না। এখানে দাতা, বিতরণকারী ও সহায়তাগ্রহণকারীর জন্য সমাধান নিয়ে এসেছে ‘নগদ’। ‘নগদ’ বিশ্বাস করে মানুষ বাঁচলে দেশ বাঁচবে, আর এই বিশ্বাস থেকেই এমন উদ্যোগ নিয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি।

‘নগদ’ অ্যাপে প্রবেশ করে ‘ডোনেশন’ অপশনটি ক্লিক করেই গ্রাহক তার জাকাত বা অন্য দান প্রদান করতে পারবেন। ‘ডোনেশন’ বাটনে ক্লিক করার পর যে প্রতিষ্ঠানের মাধ্যমে জাকাতের টাকা মানুষের কাছে পৌঁছাতে চান, সেই প্রতিষ্ঠানের নাম লিস্ট থেকে নির্বাচন করতে হবে। পরিমাণ লেখার পর নিজের ওয়ালেটের পিন নম্বর দিয়ে গ্রাহক তাঁর জাকাত প্রদান সফলভাবে সম্পন্ন করতে পারবেন।

বর্তমানে ২১টি প্রতিষ্ঠানে ‘নগদ’-এর সঙ্গে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বিদ্যানন্দ এক টাকার মিল, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আমার বাংলাদেশ ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইএফ), সাজিদা ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনোভেটিভ কনসালটেন্সি, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন, মজার স্কুল, অভিযাত্রিক ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি, আঞ্জুমান মুফিদুল ইসলাম, কোয়ান্টাম ফাউন্ডেশন, আই কেয়ার প্রোগ্রাাম, স্বপ্নযাত্রা, জাগো ফাউন্ডেশন এবং ইউনিভার্সাল হেল্প হাব (ইএইচএইচ)।

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমাদের মধ্যে অনেক স্বচ্ছল মানুষ আছেন যারা সহায্য করতে আগ্রহী। কিন্তু সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করছে এমন প্ল্যাটফর্ম খুঁজে না পাওয়ায় তাদের পাশে চাইলেও করা সম্ভব হয় না। এমন মানুষদের জন্যই আমরা আমাদের প্ল্যাটফর্মটি তৈরি করেছি। এখন শুধু ইচ্ছা করলেই যে কেউ তার অনুদান বঞ্চিত মানুষটির কাছের পৌঁছে দিতে পারবেন। এখন যে কোভিড মহামারির মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে সহায়তা লাগবে এমন মানুষের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। কিন্তু সরকারের একার পাশে সবটা করা সম্ভব নয়। সুতরাং বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।”

দানের বিষয়ে মানুষকে আরো আগ্রহী করে তুলতে সম্প্রতি দাতব্য সংস্থাগুলোকে নিয়ে একটি ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘নগদ’।

Reneta

‘নগদ’ তার যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। এর আগে গত বছর কোভিডের কারণে কাজ হারানো ৫০ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন ‘নগদ’-কে দায়িত্ব দেওয়া হয়েছিল ১৭ লাখ পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়ার। এবারও সাড়ে ৩৩ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হচ্ছে, যার মধ্যে ‘নগদ’-কে দেওয়া হয়েছে ১৫ লাখ উপহার বিতরণের দায়িত্ব।

এ ছাড়াও চলমান কোভিডের সময়ে সরকারি নানান ভাতা, উপবৃত্তি, আর্থিক সহায়তা বিতরণে ডিজিটালাইজেশনের প্রচলন করে ভাতাভোগীর হাতে সহজেই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি অর্থের সাশ্রয় করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে প্রশংসা কুড়িয়েছে ‘নগদ’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকাতনগদফিতরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিন (ভারপ্রাপ্ত) খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা

জাবির সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শরিফুল হুদা

জুন ৯, ২০২৬

বিসিবির জরুরি সভায় স্থায়ী কমিটি অনুমোদন, কে কোন দায়িত্ব পেলেন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬’-এর জন্য চলচ্চিত্র আহ্বান

জুন ৯, ২০২৬

মোসাদ্দেকের মহাকাব্যিক প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুন ৯, ২০২৬
২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT