চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নক্ষত্র পতন: বলিউড হারিয়েছে যাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

সময়ের আবর্তে চলে যাচ্ছে আরো একটি বছর। ২০১৮ পেড়িয়ে এবার ২০১৯ পা রাখবে সারাবিশ্ব। চলতি বছরে বলিউডে ঘটছে নানা ঘটনা। বলিউডে যেমনটা পা রেখেছে অনেক নতুন মুখ ঠিক তেমনিই অনেকেই চিরতরে চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। চলতি বছরের শুরুর দিকেই শ্রীহীন হয়ে পড়েছে বলিউড। চিরতরে বিদায় নিলেন বলিউডের রূপ কি রানি শ্রীদেবী৷ তিনি ছাড়াও এ বছর পৃথিবীকে বিদায় বলেছেন বলিউডের বেশকিছু জনপ্রিয় তারকা।

শ্রীদেবী: চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি চলে গেছেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি অভিনেত্রী। মৃত্যুকালে শ্রীদেবীর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি খ্যাতনামা পরিচালক ও প্রয়োজক বনি কাপুরের স্ত্রী। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। যার একজন জাহ্নবী কাপুর ও অন্যজন খুশি কাপুর।

সুজাতা কুমার: গত ১৯ আগস্ট চলে গেলেন সুজাতা কুমার। তিনি মূলত মায়ের চরিত্রই বেশি করতেন। শ্রীদেবী অভিনীত ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমায় তিনি প্রশংসিত ও পুরস্কৃত হয়েছিলেন।

রিতা ভাদুরী: এ বছর ১৭ জুলাই মারা যান প্রবীণ অভিনেত্রী রিতা ভাদুরী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান এই অভিনেত্রী। ভারতের টিভি সিরিয়ালে জনপ্রিয় মুখ ছিলেন রিতা ভাদুরী।

নার্গিস রাবাডি: গত ৬ মার্চ চলে গেলেন বলিউডের অভিনেত্রী নার্গিস রাবাডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। সাধারণত শাম্মি আন্টি নামেই তিনি পরিচিত ছিলেন।

নরেন্দ্র ঝা: ১৪ মার্চ নরেন্দ্র ঝা মারা গেছেন। ওয়াডায় নিজের ফার্মহাউজে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। গুণী এই অভিনেতা `রইস`, `হায়দার` এবং `কাবিলে`র মতো অনেক জনপ্রিয় হিন্দি ছবিতে অভিনয় করেছেন।

Reneta

আভা মুখার্জী: ১৭ জানুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আভা মুখার্জী। সঞ্জয়লীলা বানসালির ‘দেবদাস’ হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেখানে তার দাদীর ভূমিকায় অভিনয় করেছিলেন আভা মুখার্জি। যারা ছবিটি দেখেছিলেন নিশ্চয়ই তাদের মনে আছে দেবদাসের প্রতি তার দাদীর অনুরাগ, ভালোবাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড হারিয়েছে যাদেরলিড বিনোদনশ্রীদেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT