চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনি ‘বাদ’ পড়ায় ক্ষিপ্ত সমর্থকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সফরের জন্য টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। সেই দলে কারা সুযোগ পেলেন তা নিয়ে আলোচনা ছাপিয়ে একজনের দলে না থাকা নিয়ে যত জল্পনা-সমালোচনা। আর সেই একজন হলেন মহেন্দ্র সিং ধোনি! দুই সিরিজে তার নাম না থাকাটাই খেপিয়ে তুলেছে অনেক ভারতীয় সমর্থকদের। কেউ কেউ তো বলেছেন, ‘ধোনিহীন ভারতের খেলা দেখা মূল্যহীন!’

২০০৪ সালে রঙিন পোশাকে অভিষেকের পর থেকে চোট কিংবা বিশ্রামের জন্য হয়তো দলে থাকা হয়নি। কিন্তু ক্যারিয়ারে এই প্রথমবার দুই কারণের বাইরে দল থেকে আলাদা ধোনি। বিসিসিআই যদিও বলছে তারা ধোনিকে বিশ্রাম দিয়েছে, কিন্তু তাই বলে টানা দুই সিরিজ! এই প্রশ্নটাই খেপিয়ে তুলেছে ভক্তদের। সমর্থকরা টুইটারে সমালোচনার সাগরে ভাসিয়েছেন বিসিসিআইকে।

রাবিনা আগারওয়াল নামের এক নারী ভক্ত লিখেছেন, ‘ভারত বনাম অস্ট্রেলিয়ার খেলার কোনো মানে দেখি না। কারণ ধোনি নেই। আর ধোনিই যদি না থাকে তাহলে ভারতের ক্রিকেট মূল্যহীন!’

Banglabid

সুলতান নামের আরেক ভক্ত লিখেছেন, ‘বিসিসিআই তোমাদের লজ্জা হওয়া উচিত। ধোনি একজন কিংবদন্তি!’

টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার পর টি-টুয়েন্টি এবং ওয়ানডেতেই নিজেকে ব্যস্ত রেখেছেন ধোনি। লক্ষ্যটা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ খেলা। বয়স চলছে ৩৭। আগামী বছর হতে যাওয়া সেই বিশ্বকাপে খেলতে খেলতে তার বয়স গড়াবে ৩৮’এ। তাই আস্তে আস্তে ধোনির বিকল্প খোঁজার যে চেষ্টা চালাচ্ছে বিসিসিআই তা বুঝতে বাকি নেই ভক্তদের। কিন্তু কেন এভাবে বাদ পড়বেন ধোনি? এটাই মানতে পারছেন না অনেকে।

অর্পনা নামে এক নারী ভক্ত লিখেছেন, ‘তো ধোনি সামনের ম্যাচগুলোতে থাকছে না! প্রিয় বিসিসিআই, আমি অনেক স্বার্থপর সিদ্ধান্ত দেখেছি। কিন্তু এটা তার চেয়ে এক ধাপ উপরে। দীনেশ কার্তিক, রিশভ পান্ট ধোনির বিকল্প? দেখা যাক কে কেমন করে? শুধু একটাই পরামর্শ, ধোনিকে ২০১৯ বিশ্বকাপটা খেলতে দিও।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইয়ুব বাচ্চুর গানে মিনারের শুরু

পরবর্তী

আড়ং উৎসবে দর্শকদের উপচে পড়া ভিড়

পরবর্তী

আড়ং উৎসবে দর্শকদের উপচে পড়া ভিড়

ব্যক্তি নয়, মার্কা দেখে ভোট দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো বাংলাদেশের সরকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন জেলার ডিসি প্রত্যাহার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT