ধারাভাষ্যকারদের গলায় সমর্থকদের মালা

(বাঁ থেকে) ডঃ সাঈদুর রহমান, আলফাজউদ্দিন আহমেদ, কুমার কল্যাণ
যাদের গলায় খেলার বর্ণনা শুনে তৃপ্ত হন সমর্থকরা, স্টেডিয়ামে এসে সেই ধারাভাষ্যকারদের ফুলের মালা এবং ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছেন তারা।
রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান সমর্থক গোষ্ঠী ‘মোহামেডান ফ্রেন্ডস’র উদ্যোগে তিনজন ধারাভাষ্যকারকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের নবনির্বাচিত প্রেসিডেন্ট জনপ্রিয় ক্রীড়াভাষ্যকার আলফাজউদ্দিন আহমেদ, ফোরামের সাধারণ সম্পাদক ডঃ সাঈদুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য কুমার কল্যাণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহামেডান ফ্রেন্ডসের সভাপতি নাসির দেওয়ান, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সদস্য নাজমুল, মোহিবুল্লাহ, ইসহাক, কোচ মাহবুব হোসেন রক্সি, শেখ জামালের সহকারী কোচ তাজু, ব্রাদার্সের সার্বিয়ান কোচ নিকোলা ভিতোরোভিচ, আরামবাগের হেড কোচ মারুফুল হক, সহকারী কোচ সেন্টু,ভাষ্যকার ফারুকুজ্জামান, রবিউল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ পিন্টু।






