ক্রিকেট

বিশ্বকাপে ধারাভাষ্যে দেখা যাবে খাজাকে

ক্রিকেট মাঠে কায়ো টিমের চার সদস্য হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে কায়ো টিমের চার সদস্য হাসিমুখে দাঁড়িয়ে, পেছনে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সবশেষ অ্যাশেজ সিরিজে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখান উসমান খাজা। অস্ট্রেলিয়ান ওপেনার ১০ ইনিংসে ৪৯.৬০ গড়ে করেন সর্বাধিক ৪৯৬ রান। বয়সটা ৩৬ হলেও রান যেভাবে করে চলেছেন, এখনই অবসর নিয়ে ভাবতে নারাজ। তবে অবসরের পর পেশা কি হবে, ঠিক করে ফেলেছেন এখনই। দেবেন ধারাভাষ্য।

ক্রিকেট থেকে অবসরের পর অস্ট্রেলিয়ার ক্রীড়াভিত্তিক চ্যানেল ফক্স স্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে যোগ দেবেন খাজা। সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক স্পোর্টস মিডিয়া ইভেন্টে অজিদের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে সঙ্গে নিয়ে তিনি এ ঘোষণা দেন।

অবসরের আগেই অবশ্য ফক্স স্পোর্টসে ধারাভাষ্য কক্ষে খাজার উপস্থিতি থাকবে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তিনি বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতি ম্যাচের আগে চ্যানেলটিতে এক ঘণ্টার প্রিভিউ শো থাকবে। তাতে দলগুলো নিয়ে হবে চুলচেরা বিশ্লেষণ।

নতুন পরিচয়ে নিজেকে হাজির করতে চলা খাজা বলেছেন, আমি ক্রিকেট ভালোবাসি। খেলা বিশ্লেষণ করতেও ভালোবাসি। অবসরের পর সবসময় খেলাটির একটি অংশ থাকতে চেয়েছি।

ফক্স স্পোর্টসের নির্বাহী পরিচালক স্টিভ ক্রাওলি বলেছেন, উসমান বিশ্বের সবচেয়ে সম্মানিত এবং প্রাণবন্ত ক্রিকেটারদের একজন। নিজের মতামত জানাতে তিনি ভয় পান না।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ খাজা ধারাভাষ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…