চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধারণার চেয়েও বেশি তথ্য হাতিয়ে নেয় কেমব্রিজ অ্যানালিটিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
facebook

facebook

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জানিয়েছে, নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছিল। এই সংখ্যা আগে প্রকাশিত সংখ্যার চেয়েও বেশি।

আগে জানানো হয়, এ পরামর্শক প্রতিষ্ঠানটি প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছিল।

কেমব্রিজ অ্যানালিটিকার সাবেক কর্মী এবং এই ঘটনাটি প্রথম প্রকাশ্যে আনা ক্রিস্টোফার উইলি ওই সংখ্যার কথা বলেছিলেন।

হাতিয়ে নেয়া এসব তথ্য ২০১৬ সালে মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনা প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, এই ৮ কোটি ৭০ লাখ ব্যবহারকারীদের মধ্যে ১১ লাখ যুক্তরাজ্য ভিত্তিক।

ফেসবুকের চিফ টেকনোলজি অফিসার মাইক স্ক্রোফার একটি ব্লগে নতুন এই সংখ্যাটি প্রকাশ করেন।

Reneta

বিবিসি আরও জানায়, ফেসবুকের হিসেবে প্রায় ৩ লাখ ৫ হাজার লোক ‘দিস ইজ ইউর ডিজিটাল লাইফ’ কুইজ অ্যাপটি ইন্সটল করেছিল, যা দিয়ে ওই তথ্য সংগ্রহ করা সম্ভব হয়।

আগে এই সংখ্যা বলা হয়েছিল ২ লাখ ৭০ হাজার।

এই অ্যাপ ইন্সটল প্রক্রিয়ার প্রায় ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রে।  অন্যান্য দেশের মাত্র ১৬ লাখ  ব্যবহারকারীর এর দ্বারা আক্রান্ত হয়েছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক আলেকজান্ডর কোগানকে দিয়ে ২০১৪ সালে একটি অ্যাপ বানিয়ে নেয় অ্যানালিটিকা। ‘দিস ইজ ইউর ডিজিটাল লাইফ’ শিরোনামে একটি কুইজ পরিচালনা করা হয় ২০১৪ সালে ।

গ্রাহকের ব্যক্তিত্ব কেমন সে সম্পর্কে তার ধারণা লাভের প্রলোভন দেখিয়ে ওই কুইজে অংশ নিতে গ্রাহকদের আমন্ত্রণ জানায় ফেসবুক। কুইজে অংশগ্রহণকারীরা তাদের তথ্য দেয়।  অ্যাপটি ওই সব গ্রাহকদের বন্ধু তালিকার সদস্যদের তথ্যও তাদের অগোচরে নিয়ে নেয়।

ক্রিস্টোফার উইলি জানান, গ্রাহকদের সম্মতি নেওয়া সংক্রান্ত একটি নীতিমালা ফেসবুক করার আগেই পাঁচ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়া হয়েছিল ওই অ্যাপের মাধ্যমে। সে সব তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার কাছে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনারের অফিস এর মুখপাত্র বিবিসি’কে জানান, কি পদক্ষেপ নেওয়া যায় তা নির্ধারণে প্রমাণগুলো বিশ্লেষণ করছে ফেসবুক।

তথ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইউএস হাউজ কমার্স কমিটির কাছে আগামী বুধবার (১১ এপ্রিল) সাক্ষ্য দিবেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

এমন খবর প্রকাশিত হওয়ার পরেই ব্যবহারকারীদের নতুন এই  সংখ্যার বিষয়টি প্রকাশ পেলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেমব্রিজ অ্যানালিটিকাফেসবুকমার্ক জাকারবার্গলিড নিউজ
শেয়ারTweetPin7

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT