চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধান তোলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
Brāhmāṇbāṛiẏāẏe dāna tulā niye jhāṛā, ekajana mārtā. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিলে ধান কেটে পাওয়ার টিলারে উঠানোকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে নায়েব উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে লঙ্গন নদীর পূর্বপাড়ে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইলের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নায়েব শ্রীঘর গ্রামে শানু উল্লাহর ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িশ্বর ইউপির আশুরাইল গ্রামের জালাল মিয়া হাওর থেকে ধান কেটে নৌকায় করে অনিতপুরের চরে আসে। জালাল বাড়িতে ধান নিতে শ্রীঘর গ্রামের জুনাইদ মিয়ার একটি পাওয়ার টিলার (ছোট ট্রাক্টর) ৫’শ টাকায় ভাড়া করে। তবে কিছুক্ষণ পর হঠাৎ জুনাইদ যাবে না বলে জানিয়ে দেয়। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবির্তক হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

খবরটি দুই গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, হাওর থেকে ধানের আঁটি বাড়িতে নেওয়া নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছোটবেলার ঈদই ভালো ছিল: নিপুণ

পরবর্তী

ইউনাইটেডে সময় শেষ পগবার?

পরবর্তী
ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডে সময় শেষ পগবার?

বাংলালিংকের ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ ব্যাংকের সাথে বাংলালিংকের ১২ হাজার কোটি টাকার ঋণ চুক্তি

সর্বশেষ

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT