চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানের আগুন প্রাণে লেগেছে

শাইখ সিরাজ শাইখ সিরাজ
১২:২৪ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
মতামত
A A

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটা খবর হচ্ছে ‘কৃষক ধানের দর না পেয়ে ক্ষেতে আগুন দিয়েছে’। আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় এতো অ্যাক্টিভ নই। তবে আমার ফেইসবুকে একটা ভ্যারিফাইড পেইজ আছে, সেখানে ও ইউটিউবে ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর টিভি কন্টেন্টগুলো আপলোড করি দর্শকদের সুবিধার্থে। গত কয়েকদিন ধরেই ফেইসবুকের মেসেঞ্জারে, পোস্টের নিচে কমেন্টে অনেকেই বলছিলেন কৃষক ধানের দর পাচ্ছেন না। কিন্তু ধান ক্ষেতে আগুন দেয়ার খবরটি মানুষকে ব্যথিত করেছে বেশি। চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন যখন খবরটি আমাকে জানায় তখন আমিও বেশ ব্যথিত হই। কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের কৃষক আব্দুল মালেক সিকদার এক দাগের ৫৬ শতাংশ জমির ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সে বলছে, বাজারে ১ মণ ধান বিক্রি করলে পায় ৫০০ টাকা। এ দিকে ধান কাটানোতে শ্রমিককে দিতে হচ্ছে এক হাজার টাকা। ধান কেটে এনে শ্রমিকের টাকাই দেয়া সম্ভব হচ্ছে না। আর আর খরচতো রয়েই গেছে। লোকসানের কথা ভেবে রাগে, ক্ষোভে, অভিমানে মালেক সিকদার আগুনে পুড়িয়ে দিয়েছেন ফসলের ক্ষেত। কৃষকের এই অভিমান, ফলানো ফসল নষ্ট করে প্রতিবাদ করা নতুন কিছু নয়। আমরা এর আগেও দেখেছি সিলেটে টমেটোর দর না পেয়ে বস্তা বস্তা টমেটো রাস্তায় ফেলে নষ্ট করেছে কৃষক। আরও আগে ময়মনসিংহে বেগুনের দর না পেয়ে কৃষক মণকে মণ বেগুন নষ্ট করে দিয়েছে। কৃষকের এই অভিমানে, এই প্রতিবাদে আমরা ব্যথিত হই বটে কিন্তু এই সমস্যা সমাধানে আমরা আসলে কতটা তৎপর?

গত মার্চ এপ্রিলে দেশের ৫টি জেলায় আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ প্রাক বাজেট আলোচনায় বারবার ধানের মূল্য নিয়ে কৃষকের হতাশার বিষয়টি উঠে এসেছে। সে সময় আমন মৌসুমের ধান বাজারে ছিলো। কৃষক আশঙ্কা করছিলো, বুরো মৌসুমে এমন হলে তারা মারা পড়বে। হলোও তাই। মনে পড়ছে নাটোরে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সামনে এক কৃষক বলছিলেন, ‘কী আর বলবো! এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে, ঘরে ৭০০ থেকে ৮০০ মণ ধান। ধান রাখার জায়গা নেই। কিন্তু এই ধান দিয়ে আমি কী করবো? ধানের তো দাম নাই। ৫০০ থেকে ৫৫০ টাকা মণ ধান বিক্রি করলে তো খরচের অর্ধেকও আসে না।’

আমি গত ৮/১০ দিন ধরেই দেশের বিভিন্ন স্থানের ধানের বাজার দর সম্পর্কে জানার চেষ্টা করছি। ফোনে কথা বলেছি বিভিন্ন কৃষকের সঙ্গে। তাদের অনেকের দাবি গত দশ বছরে ধানের এতো কম দাম তারা দেখেনি। দিনাজপুরের বিরুল উপজেলার কৃষক মতিউর রহমান জানিয়েছেন, তার এলাকায় ব্রি ২৮ ধান প্রতি বস্তা (কাঁচা ধান ৭৬ কেজিতে ১ বস্তা) বিক্রি করতে হচ্ছে ১০৫০ টাকা থেকে ১১৫০ টাকা দরে। অথচ প্রতি বস্তা ধানের উৎপাদন খরচ ১২০০-১৩০০টাকা।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা গ্রামের কৃষক আবু হেলাল খান জানিয়েছেন, ধানের দর ৫০০-৫৫০ টাকা। এই দরে ধান বিক্রি করলে খরচই উঠবে না। সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় না করায় ন্যায্যমূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

সুনামগঞ্জ জেলার বিষম্বরপুরের আমিরুল ইসলাম জানিয়েছেন, তিনি ৮ বিঘা জমিতে ব্রি ২৮ ও ব্রি ২৯ জাতের ধান চাষ করেছেন। বিঘা প্রতি ফলন পেয়েছেন ১০-১২ মণ। প্রতি বিঘায় ধান ফলনে খরচ হয়েছে ৫০০০টাকা। অথচ ধান বিক্রি করে পাচ্ছেন ৫৫০০ টাকা। তিনি প্রশ্ন রাখেন, এই দরে ধান বিক্রি করে তিনি কীভাবে সংসার চালাবেন?

নেত্রকোণার কৃষক বিকাশ কুমার জানিয়েছেন, তার এলাকায় কাঠা প্রতি জমিতে ৫ মণ ধান হয়েছে। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৮০ টাকায়। অথচ এক কাঠা জমিতে ধানের আবাদ, কাটা ও মাড়াই পর্যন্ত ১৮০০ থেকে ১৯০০ টাকা খরচ হয়।

বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালি, রাজশাহী, বগুড়া সব এলাকার কৃষকের এক কথা ধানের দর নেই।
আমি কৃষকের কাছে জানতে চেয়েছি, ‘এই যে বলেন ধানের দর নেই, তাহলে ধান চাষ কেন করেন? অন্য কিছু চাষ করেন।’ কিন্তু ধান চাষ এ দেশের কৃষকের রক্তের ভেতর। তারা জানান, ‘ধান না করে করবো কী? অন্য কোন ফসল করার সঙ্গতি আমাদের নেই।’ ধানের একটা কৃষকবান্ধব বাজার তৈরির বিকল্প নেই। সরকার বলছে ১০৪০ টাকা মণ ধরে তারা ধান কিনবে। তবে সরকারের ধান কেনার প্রস্তুতি সময়টা একটু দীর্ঘ। এর ভেতর এক শ্রেণির সিন্ডিকেটভুক্ত ফড়িয়া সুবিধা নেয়ার জন্য নানা রকম গুজব ছড়িয়ে কম দামে ধান কিনে সংরক্ষণ করছে।

‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ অনুষ্ঠানে কৃষকের ধানের দর নিয়ে হতাশা প্রকাশ

আবার আমরা যদি খাদ্য অধিদপ্তরের পরিসংখ্যান দেখি, তাহলে দেখবো, চলতি আমন ও গত বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে যথাক্রমে ৭ লাখ ৯৯ হাজার ৯৬৬ টন ও ১৩ লাখ ৯৫ হাজার ৪২৬ টন চাল ক্রয় করেছে। যা মৌসুমভিত্তিক মোট উৎপাদনের ৫ দশমিক ৭ ও ৭ দশমিক ১ শতাংশ। সরকার আমন ও বুরোর ধান-চাল ক্রয়ের মূল্য নির্ধারণ করলেও আউশের ক্রয়মূল্য সরকার কর্তৃক নির্ধারণ হয় না। ফলে তিন মৌসুমে উৎপাদিত ধান-চালের আনুমানিক ৯৫ শতাংশই থেকে যাচ্ছে সরকারের ক্রয় কার্যক্রমের বাইরে। আর তা থেকে যাচ্ছে খোলাবাজারে। খোলাবাজারের সিন্ডিকেটের সঙ্গে কোন এক কারণে সরকারও পেরে উঠছে না। ফলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

বাংলাদেশ খাদ্যে স্বয়ম্ভর- এই কথাটা ভাবতে ভালো লাগে, শুনেও গর্ব হয়। এ কথা সত্যি সরকারের বহুমূখি প্রচেষ্টায় কৃষির উত্তরণ হয়েছে। সরকার কৃষিতে নানা রকম ভর্তুকি বা প্রণোদনা দিয়ে কৃষির অগ্রযাত্রাকে ত্বরাণি¦ত করেছে। কৃষি সাফল্যে সরকারের কৃষি কৌশলের যেমন অবদান আছে, তেমনই অবদান রেখেছে গবেষকদের গবেষণাও। কিন্তু এসব কিছুর পর কৃষক যদি তার উৎপাদিত পণ্যের দাম না পায়, লাভের গুড় নিয়ে যায় মধ্যস্বত্বভোগীরা, তাহলে সব পণ্ড হবে। কৃষক আর দাঁড়াতে পারবে না। সরকারই বা আর কত ভর্তুকি দেবে! আবার কৃষকই আর কত লস দিয়ে ধানের আবাদ করবে!

এ সমস্যার আশু সমাধান প্রয়োজন দুটি কারণে। প্রথমত খাদ্যের জন্য আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসার জন্য। দ্বিতীয়ত টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন।

সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে ধানসহ সকল বাজারের উপর নিয়ন্ত্রণ রাখা যাতে মধ্যসত্বভোগীদের হাতে সাধারণ কৃষক ও জনসাধারণ জিম্মি হয়ে না পড়ে। সরকারের ধান প্রক্রিয়াটি আরও আগে থেকে শুরু হলে ধান উঠার সঙ্গে সঙ্গে কৃষক যেন তা বিক্রি করতে পারে সে বিষয়ে সরকারের উদ্যোগ নেয়া প্রয়োজন। কারণ কৃষক সাধারণত সার, তেল, বীজ, সেচের জন্য দোকান থেকে বাকি নেয় কিংবা ঋণ নিয়ে এই ব্যয় বহন করে। তাই ধান ওঠার সঙ্গে সঙ্গেই ঋণ পরিশোধের জন্য অর্ধেকের বেশি ধান বিক্রি করে দিতে হয়। এই সময়টায় তার পক্ষে ধান সংরক্ষণ করে রাখার মতো সুবিধা থাকে না। অন্যদিকে মহাজন বা দোকানের ঋণ পরিশোধ না করতে পারলে পরের ফসলের প্রস্তুতিও সে নিতে পারবে না।

কৃষি শ্রমিকের সমস্যা নিরসনে যান্ত্রিক কৃষির বিকল্প নেই। মাঝারি কৃষক থেকে ক্ষুদ্র কৃষক সকলেই যেন যান্ত্রিক কৃষির সুফল পেতে পারে সরকারকে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

আমাদের নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়েছে এবং বাড়ছে। বেড়েছে আমাদের ক্রয়ক্ষমতাও। কৃষি ও কৃষককে টিকিয়ে রাখতে হলে আর সবপণ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি পণ্যের দাম বাড়াতেই হবে।
চালের ব্যবহারের ক্ষেত্রেও আমরা শুধু ভাত, চিড়া, মুড়িতেই সীমাবদ্ধ। আর উৎসব পার্বণে পিঠাপুলি। কিন্তু চীনে দেখেছি চাল থেকে নানা খাদ্য দ্রব্য তৈরি করছে তারা। চালের তৈরি কেক, বিস্কিট দেদারছে বিক্রি করছে সেখানে। প্রতিবছরই আমরা বিপুল পরিমাণ গম আমদানি করি। অথচ বিকল্প হিসাবে চাল ব্যবহার করলে গম আমদানির প্রয়োজন থাকতো না।

মনে রাখার প্রয়োজন, অনেক কৃষকই ধান আবাদ থেকে ইতোমধ্যে সরে গেছে। এই সংখ্যা যদি বাড়তে থাকে, তবে ধান আবাদের জমির পরিমাণও কমবে। সেই সঙ্গে আমাদের মূল খাদ্যের সংকট সৃষ্টি হবে। সে ক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টিও সংকটাপন্ন হওয়ার আশঙ্কা থাকে। ভৌগোলিকভাবেই এই অঞ্চল ধান চাষের জন্য উপযোগী। আর ঐতিহ্যগতভাবে এ দেশের কৃষক ধান আবাদের সঙ্গে যুক্ত। ধানকে কেন্দ্রে রেখেই কৃষিকে নিয়ে আমাদের ভাবতে হবে। ভাবতে হবে আমাদের কৃষকের স্বার্থের কথা। আমরা সবাই কৃষকের সন্তান। কৃষিই আমাদের পরিচয়।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাইকোর্টের এক বিচারপতির সমালোচনায় আপিল বিভাগ

পরবর্তী

‘চার্জ’ হয়েই ফিরছে প্রোটিয়াদের পেস ব্যাটারি

পরবর্তী

'চার্জ' হয়েই ফিরছে প্রোটিয়াদের পেস ব্যাটারি

পানি সংকট-ওয়াসা

পানি থাকতেও পানি দেয়নি ওয়াসা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT