স্পোর্টস

ধাওয়ান-কার্তিকের ব্যাটে সমতায় ভারত

ধাওয়ান-কার্তিকের ব্যাটে সমতায় ভারত

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। ধাওয়ান-কার্তিকের ব্যাটে ভর করে সফরকারীদের ৬ উইকেটে হারায় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৩০ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে চার ওভার বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।

শুরুটা ভাল করলেও এদিন ২৯ রানে ফেরেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। তবে কোহালি আউট হলেও তার প্রভাব ম্যাচে পড়তে দেননি শেখর ধাওয়ান এবং দিনেশ কার্তিক। ধাওয়ান ৬৮ ও কার্তিক ৬৪ রানে অপরাজিত থাকেন।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখতে পারেনি তার দল।

ম্যাচের শুরু থেকেই সফরকারী ব্যাটসম্যানদের উপর চেপে বসে ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ২৩০ রান জমা করে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে ৩টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দুটি করে উইকেট নেন বুমরাহ এবং চাহাল। একটি করে শিকার অক্ষর পটেল এবং হার্দিক পাণ্ডিয়ার।

বিষয়:ভারত-নিউজিল্যান্ড সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…