চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চকর জয়ের পর কোহলি-রোহিতদের বড় জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারত দলকে। রাজীব গান্ধী স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০তে এগিয়ে গেছেন রোহিতরা। ৩৫০ রানের লক্ষ্য দিয়ে ১২ রানের জয় তুলেছিল ভারত।

আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ নির্ধারিত সময়ের মধ্যে ৩ ওভার পিছিয়ে থাকায় পরে জরিমানা করেছেন রোহিতের দলকে। দোষ স্বীকার করে নেয়ায় জরিমানার আগে শুনানির দরকার পড়েনি ভারত অধিনায়কের।

‘আইসিসি কোড অব কন্ডাক্ট’র ওভার রেট অফেন্স সংক্রান্ত ধারা ২.২২ অনুযায়ী প্রতি ওভারের জন্য ২০ শতাংশ ম্যাচ ফি কাটা হচ্ছে, বিবৃতিতে বলেছে আইসিসির।

‘অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী এবং নিতীন মেনন, থার্ড আম্পায়ার কেএন অনন্তপদ্মনাভন এবং ফোর্থ আম্পায়ার জয়রাম মদনগোপাল অভিযোগের বিষয়ে একমত পোষণ করেছেন।’ বিবৃতিতে জানানো হয়েছে।

জরিমানার ম্যাচে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে শুভমন গিল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ১৪৯ বলের ইনিংসে ১৯টি চার এবং ৯টি ছক্কা মেরেছিলেন। ওয়ানডেতে ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করা অন্যান্য ব্যাটার হলেন- শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা এবং ঈশান কিষাণ।

নিউজিল্যান্ডের পক্ষে অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল সর্বোচ্চ ১৪০ রান করেন ৭৮ বলে। জমে ওঠা ম্যাচে রোমাঞ্চকর জয়ের পর কোহলি-রোহিতদের গুণতে হল বড় জরিমানা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিগিলবিসিসিআইব্রেসওয়েলভারত-নিউজিল্যান্ড সিরিজরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT