পরিবেশ

ধলেশ্বরীর শাখা নদীর ওপর রাস্তা নির্মাণ!

নদী

মুন্সিগঞ্জে ধলেশ্বরীর শাখা নদীকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে। মরণাপন্ন এই নদীর ওপর এবার রাস্তা নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর চলাচলের সুবিধার কথা বলা হলেও ইটভাটায় ট্রাক পরিবহনের জন্যই রাস্তাটি করা হচ্ছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় খাসকান্দি গ্রামে ধলেশ্বরীর শাখা নদী দখলে নিতে তৎপর একটি প্রভাবশালী চক্র। ড্রেজার দিয়ে বালু ফেলে নদীর ওপর আড়াআড়ি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এছাড়াও আবাসন প্রকল্পের নামেও নদীর জায়গা দখল করা হয়েছে। নদীপাড়েই যন্ত্র দিয়ে ইটভাটার জন্য মাটি কাটা হচ্ছে।

যার বিরুদ্ধে অভিযোগ, তিনি মানুষের চলাচলের সুবিধার্থেই এই রাস্তা নির্মাণে সরকারি বরাদ্দ আশা করছেন।

তবে এ নদী রক্ষায় সব ধরণের উদ্যোগ নেয়ার কথা বলছেন স্থানীয় প্রশাসন।

নদীর উপর বাঁধের মতো নির্মিত এ রাস্তা ভেঙ্গে না দিলে মরে যাবে ধলেশ্বরীর শাখা নদী, সেই সঙ্গে মারাত্মক বিপর্যয় নেমে আসবে পরিবেশে।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

বিষয়:ধলেশ্বরী নদী নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…