চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধলেশ্বরীতে নিখোঁজদের সন্ধানে স্বজনদের বিক্ষোভ

রুমন রেজা রুমন রেজা
২:৩০ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

দুর্ঘটনার চতুর্থ দিনেও ডুবে যাওয়া ট্রলার কিংবা নিখোঁজ ১০ যাত্রীর সন্ধান দিতে না পারায় ধলেশ্বরীর তীরে অবস্থান নেয়া স্বজনরা উদ্ধার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ও নিখোঁজ যাত্রীদের স্বজনরা ধলেশ্বরী নদীর দুই তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে নিখোঁজদের ফিরে পেতে অপেক্ষমান স্বজনরা উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

শনিবার সকালে ৪র্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিখোঁজদের স্বজনরা দুর্ঘটনার ৪ দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে স্বজনরা নদীর তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর তীরে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

Reneta

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০ জন নিখোঁজ হয়। তাদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ আরও চারটি সংস্থা।

এদিকে এম ভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূইয়া ও সুকানী মো. জসিম মোল্লাকে আসামী করে ফতুল্লা থানায় মামলা করেছের বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক (নৌ নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য।

তাছাড়া জব্দ করা হয়েছে লঞ্চটিও।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরির্দশক তরিকুল ইসলাম জানান: কুয়াশার মধ্যে আইন না মেনে বেপরোয়া গতিতে লঞ্চ চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে মামলায় অভিযোগ আনা হয়েছে। । এ মামলায় গ্রেপ্তারকৃত তিনজনের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধলেশ্বরীতে ট্রলার ডুবিনারায়ণগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোল্টরা সুবিধা পেলে পিছিয়ে থাকবেন না ইবাদতরা

পরবর্তী

দুই গারো তরুণীকে সংঘবদ্ধধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫

পরবর্তী

দুই গারো তরুণীকে সংঘবদ্ধধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫

সৃজিত-আইরার পর করোনায় আক্রান্ত মিথিলা

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT