শিক্ষা

ধর্ষণ মামলায় সাবেক ভিপি নুরের বিরুদ্ধে প্রতিবেদন ২১ জানুয়ারি

ঢাবির সাবেক ভিপি নুরের বিরুদ্ধে প্রতিবেদন ৫ জানুয়ারি. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের ছবি, তিনি একজন বাংলাদেশি ছাত্র নেতা, যিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নতুন দিন ধার্য করেন।

এর আগে ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নুরসহ ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় এ মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ধর্ষণে ‘সহায়তাকারি’ হিসেবে নুরের নাম উল্লেখ করা হয়।

মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ঘটনাস্থল হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে।

নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম-আহ্বায়ক-২ মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।

বিষয়:নুরুল হক নুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…