চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণকাণ্ডে ফাঁস হওয়া নতুন তথ্যে চাঞ্চল্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যকর মোড়। আদালতের একটি ফাঁস হওয়া নথি অনুযায়ী, পর্তুগিজ তারকা নাকি স্বীকার করেছেন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ক্যাথেরিন মায়োর্গা যৌন সংসর্গে লিপ্ত হওয়ার আগে তাকে একাধিকবার বারণ করেছিলেন এবং বাধা দিয়েছিলেন।

জার্মান দৈনিক ‘ডের স্পিগেল’ যারা রোনালদোর বিরুদ্ধে এই ধর্ষণ অভিযোগের বিষয়টি প্রথমবার নজরে আনেন, তাদের হাতে চাঞ্চল্যকর নতুন তথ্যের একটি নথি এসেছে। সেই নথিই বলছে, রোনালদো সেই মার্কিন মডেলের অনিচ্ছা এবং বাধা দেয়া সত্ত্বেও ধর্ষণ করেন। পরে অপরাধবোধে ভুগে ওই মহিলার কাছে ক্ষমাও চেয়ে নেন সিআর সেভেন।

এরইমধ্যে আবারও রোনালদোর বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করতে যাচ্ছেন মায়োর্গা। সব মিলিয়ে মাঠে দুর্দান্ত পারফর্ম করলেও মাঠের বাইরে চাপ বাড়ছে জুভেন্টাস তারকার উপর। যদিও এই নথিও ভুয়া বলে অভিযোগ মাছি তাড়ানোর মতো করে উড়িয়ে দিয়েছেন রোনালদোর আইনজীবী।

আইনি নথিতে আইনজীবীদের সঙ্গে রোনালদো একটি প্রশ্নোত্তর হাতে এসেছে জার্মান পত্রিকাটির। যা থেকে ওই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

নথিতে রোনালদো বলেছেন, ‘সে আমাকে অনেকবার না বলেছিল এবং অনেকবার থামাতে চেষ্টা করেছিল।’

২০০৯ সালে হোটেল পামস প্লেটে তারা যখন যৌনসংসর্গে লিপ্ত হন, তখনই বাধার কথা ওই নথিতে বলেছেন রোনালদো। নথিতে রোনালদোকে ‘এক্স’ এবং মহিলাকে ‘সি’ বলে উল্লেখ করা হয়েছে।

Reneta

আইনজীবীরা যখন তাদের কাছে সেদিনের ঘটনা সম্পর্কে প্রশ্ন করেন, তখন সেই ‘এক্স’ অর্থাৎ রোনালদো বলেন, ‘সে বলেছিল, এভাবে যৌনতায় লিপ্ত হওয়া ঠিক নয়, কারণ আমাদের পরিচয় মাত্র একদিনের।’

নথি অনুযায়ী, এরপর রোনালদোকে আইনজীবী তাদের মধ্যে ঘনিষ্ঠ মিলনের বিস্তারিত বর্ণনা করতে বলেন এবং মাঝে মাঝে প্রশ্ন করেন। তখন রোনালদো বলেন, ‘তার সঙ্গে পাঁচ থেকে সাতবার যৌন সংসর্গ হয়েছিল।’

‘‘সে বলেছিল, সে এখনই এটা চাইছে না। কিন্তু তারপরও সে আমার জন্যই অপেক্ষা করছিল। আমি বেশ জোর করেই তার সঙ্গে সম্পর্ক করি। আমি যখন তাকে জড়িয়ে ধরি, তখন হয়তো সে একটু চোটও পেয়েছিল। সে একবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সেসময় সে চিৎকার করে বলতে থাকে ‘না। এটা করো না। আমি আর পাঁচ জনের মতো নই।’ পরে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিই। সে বারবার না করেছিল এবং আমাকে বাধা দিয়েছিল।’’ এরপর বলেন রোনালদো।

ওই নথির একটা অংশ রোনালদোর আইনজীবীর বলে ধারণা করছে ডের স্পিগেল। তাদের কথাবার্তা ২০০৯ সালের। কিন্তু রোনালদোর আইনজীবী তার বয়ান বারবার পরিবর্তন করেছেন বলেও অনুমান পত্রিকার।

রোনালদোর বর্তমান আইনজীবী অবশ্য ফাঁস নথিকে ভুয়া এবং তার মক্কেলের সম্মানহানির জন্য নথি বদল করা হয়েছে বলে দাবি করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাথেরিন মায়োর্গাক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT