চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ম নিয়ে কম্যুনিস্ট মিথ ভেঙ্গে খান সাহেব ঠিক কাজ করেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

চলতি সপ্তাহে মক্কায় ওমরাহ পালন করে এখন মদীনায় আছেন এক সময়ের জনপ্রিয় শ্রমিকনেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান। তার ওমরাহ পালন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা চলছে।

কেউ কেউ একজন কমিউনিস্টের ওমরাহ পালনে বিস্ময় প্রকাশ করেছেন। আবার কেউ কেউ সমাজতন্ত্রের সঙ্গে ধর্মের বিরোধ নেই উল্লেখ করে এ নিয়ে আলোচনা-সমালোচনার কী আছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই আলোচনা সমালোচনার মাঝে বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদা ভাট্টি। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

“ধর্ম সম্পর্কিত কম্যুনিস্ট-মিথসমূহ ভেঙ্গে দিয়ে খান সাহেব সঠিক কাজটিই করেছেন, পানি-পড়া দেওয়া কম্যুনিস্ট দেখেছি, দেখেছি নারকেল ভেঙে সেতু উদ্বোধন করা মুখ্যমন্ত্রী-কম্যুনিস্টও। কিন্তু তারপরও এই প্রায় নব্বই শতাংশের ওপরে বখতিয়ার খলজীদের দেশে কী করে কথিত মিথ সকল নিয়ে শেষাবধি টিকে থাকা যায় বলুন?

তাই মক্কায় গিয়ে আর মার্কিন মুলুকে ছেলেমেয়েকে লেখাপড়া করিয়ে কম্যুনিস্ট নেতাগণ জনগণের সামনে প্রকাশ্য হচ্ছেন কেবল পুরনো সব মিথ ভেঙে ফেলে। এতে সবারই উপকার, মিথ ও মিথ্যার কবল থেকে মোহমুক্তি। হেফাজত আর কম্যুনিজমে এ কালে পার্থক্য আড়াই হাত মাত্র!!!”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরাহসিপিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT