চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মের ভিত্তিতে বাংলাদেশিদের ওপর ভারতের বৈষম্যমূলক ভিসানীতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ধর্মের ভিত্তিতে ভিসা নীতি

ভারতে ভিসা সংক্রান্ত একটি নীতিমালা সম্প্রতি বাংলাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। বছরখানেক আগে প্রথম উত্থাপিত ওই নীতির অধীনে নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকার সাজা হিসেবে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীকে অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় অন্তত ২০০ গুণ বেশি জরিমানা গুনতে হচ্ছে।

এই জরিমানার কাঠামোকে ‘ধর্মের ভিত্তিতে বৈষম্য’ বলে উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়টি তোলা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দু’ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে গত ২২ নভেম্বর কলকাতায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনকার একটি ঘটনাতেই ইস্যুটি সামনে আসে।

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের নবীন সদস্য সাইফ হাসান তার ভিসা মেয়াদের চেয়ে বেশি সময় থেকেছিলেন ভারতে। বিষয়টি তিনি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের কার্যালয়ে জানালে সেখান থেকে এফআরআরও’র সঙ্গে যোগাযোগ করা হয়।

এফআরআরও’র নীতিমালা
এফআরআরও’র (ফরেইনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসেস) ওয়েবসাইটে উল্লিখিত নিয়মানুসারে, ‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু জনগোষ্ঠী’র জন্য ভিসা মেয়াদের অতিরিক্ত সময় ভারতে অবস্থান করার জরিমানা ২ বছরের বেশি সময়ের জন্য ৫০০ ভারতীয় রুপি, ৯১ দিন থেকে ২ বছর পর্যন্ত ২০০ রুপি এবং ৯০ দিন পর্যন্ত সময়ের জন্য ১০০ রুপি।

অন্যদিকে, ভিসা মেয়াদের বেশি সময় অবস্থান করা ব্যক্তিটি যদি ‘সংখ্যালঘু জনগোষ্ঠী’র সদস্য না হন (সংখ্যালঘু জনগোষ্ঠী বলতে সেখানে মুসলিম বাদে অন্যান্য ধর্মাবলম্বী ও নৃতাত্ত্বিক গোষ্ঠীদের বোঝানো হয়েছে), তখন জরিমানার অর্থ হিসাব করা হচ্ছে রুপির বদলে মার্কিন ডলারে। এক্ষেত্রে ২ বছরের বেশি সময়ের জন্য ৫০০ ডলার (৩৫ হাজার রুপি), ৯১ দিন থেকে ২ বছর পর্যন্ত ৪০০ ডলার (২৮ হাজার রুপি) এবং ৯০ দিন পর্যন্ত সময়ের জন্য ৩০০ ডলার (২১ হাজার রুপি) জরিমানা গুনতে হচ্ছে।

Reneta

সম্প্রতি একজন দরিদ্র বাংলাদেশি নারীকে দেশে ফেরত পাঠানোর জন্য তহবিল সংগ্রহ করতে হয়েছিল বলে জানিয়েছেন ডেপুটি হাইকমিশনের একজন কর্মকর্তা।

‘তিনি ভিসার মেয়াদের চেয়ে একদিন বেশি থেকেছিলেন। তাই তাকে ২১ হাজার রুপি দিতে বলা হয়েছিল। তার কাছে এত অর্থ না থাকায় আমরা টাকা তুলে তাকে ফেরত পাঠিয়েছিলাম। ধর্মের ওপর ভিত্তি করে কেন এমন বৈষম্য হবে?’ দ্য হিন্দু’কে বলেন তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতভারত ভিসা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬

সাংবাদিক খালেদ খুররম পারভেজ মারা গেছেন

জুলাই ৫, ২০২৬

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT