চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মশালার সর্বশেষ অবস্থা

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৮:০৪ পূর্বাহ্ণ ১১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ধর্মশালা, হিমাচল প্রদেশ (ভারত): বৃষ্টি আসা-যাওয়ার মাঝে খেলা শুরুর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ।

টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ‘এ’ গ্রুপের বাছাই পর্বে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।  ওমান-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ পরিত্যাক্তের পর বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিলো। 

ধর্মশালার সর্বশেষ অবস্থা:

১০.৫৩ মিনিট: ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে । বাংলাদেশ ও আয়ারল্যান্ড এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে।

১০.৪৫ মিনিট: মাঠে বৃষ্টি বেড়েছে। পুরো মাঠ ঢেকে ফেলা হয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টায় আবার মাঠ পরিদর্শন হবে। তখন পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা। বাংলাদেশ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে। এই অবস্থায় খেলা শুরু হলে বাংলাদেশকে হয়তো ব্যাট করতে হবে না। সেক্ষেত্রে আয়ারল্যান্ডকে ৮ ওভারে ব্যাট করে ১০৮ রান করতে হবে। খেলা যদি ৭ ওভারে হয় তাহলে ৯৬ রান, ৬ ওভারে হলে ৮৪ রান ও ৫ ওভারে হলে ৭২ রান করতে হবে। 

১০.২২ মিনিট: ম্যাচ চললেও আবার বৃষ্টি শুরু হয়েছে। মাঠ আবার ঢেকে ফেলা হয়েছে। বৃষ্টি থামলে আবার ম্যাচ শুরু হবে। 

Reneta

৯.৩৫ মিনিট: খেলা শুরু হয়েছে।

৯.২৫ মিনিট: টস হয়েছে, বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নামছে। ১২ ওভারের খেলা হবে। 

৯.২০ মিনিট: বাংলাদেশ দল মাঠে নেমেছে। ফিল্ডিং প্র্যাকটিস করছে। মাঠ পরিচর্যার কাজ করছে গ্রাউন্ডসম্যানরা। আরো ৩০ মিনিট অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর সময় জানতে। ৫ ওভারের ম্যাচ হলেও ম্যাচ অনুষ্ঠিত হবে। 

৯.১৫ মিনিট: বৃষ্টি আবার থেমেছে। তবে মাঠ পরিচর্যার পরে আম্পায়ার আবার মাঠ পরিদর্শন করবেন। খেলা শুরু হলে তা হবে ১৩ ওভারের খেলা। কাভার তুলে ফেলা হচ্ছে।

৯.১১ মিনিট: বাংলাদেশ দল যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলো, তখনই আবার বৃষ্টি শুরু হয়েছে। গ্রাউন্ডসম্যানরা আবার মাঠ ঢেকে ফেলেছেন। 

৯.০৭ মিনিট: মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা বের হয়ে গেছেন। আয়ারল্যান্ড দল মাঠে অনুশীলনে নামলেও বাংলাদেশ দল এখনও মাঠে নামেনি।

৯.০১ মিনিট: আম্পায়াররা মাঠে এসেছেন। তারা মাঠ পরিদর্শন শেষে টসের সময় জানাবেন। ধারণা করা হচ্ছে বাংলাদেশ সময় ৯.২০ মিনিটে টস অনুষ্ঠিত হবে। 

৮.৫০ মিনিট: মাঠের মাঝখানের কাভারও তুলে ফেলা হয়েছে। আম্পায়াররা মাঠে নামার পরই টস ও ম্যাচ শুরুর সময় ঘোষণা করা হবে। খেলা শুরু হতে আর কোনো বাঁধা নেই। মাঠ পরিস্কার-পরিচর্যার ৮টি মেশিন মাঠ তৈরির কাজ করছে।  

৮.৪০ মিনিট: মাঠের চারপাশের কাভার তুলে ফেলা হয়েছে। শুধুমাত্র মাঝখানের কাভার দিয়ে পিচ ঢেকে রাখা হয়েছে। স্থানীয় সময় ৮.৩০ (বাংলাদেশ সময় ৯টা) মিনিটে আম্পায়ারা আবার মাঠে আসবেন। এখন মাঠ পরিস্কার-পরিচর্যার ৮টি মেশিন মাঠ তৈরির কাজ করছে।  

৮.৩৫ মিনিট: বৃষ্টি থেমেছে। অাম্পায়াররা মাঠ পরিদর্শন করেছেন, এখন মাঠের পরিচর্যা চলছে। 

৮.২০ মিনিট: এখনো বৃষ্টি হচ্ছে। মাঠ ঢেকে রাখা হয়েছে। 

৭.৫০ মিনিট: মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ দল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম পৌঁছেছে।

৭.৩৫ মিনিট: আবারও বৃষ্টি শুরু হয়েছে। ম্যাচ শেষের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে রাত ১০.৪৫।

৭.২৫ মিনিট: ধর্মশালায় বৃষ্টি থেমে এসেছে। মাঠ পরিচর্যাকর্মীরা খেলার জন্য মাঠ প্রস্তুতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT